০৩ জুন ২০২৬, বুধবার, ০২:০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তিতে যোগ দেবে নিউইয়র্ক সিটি
তোফাজ্জল লিটন
  • আপডেট করা হয়েছে : ১২-০১-২০২৩
এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তিতে যোগ দেবে নিউইয়র্ক সিটি সিটি কর্তৃপক্ষের সাথে এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল


বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে আগামী মার্চ মাসে। এতে বাণিজ্যিকভাবে অংশগ্রহণ করবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামকে আমন্ত্রণ জানাতে মেয়র অফিসের ডেপুটি কমিশনার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দিলীপ চৌহানের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করে এফবিসিসিআইয়ের এক প্রতিনিধিদল।

মেয়র অফিসের জাতিসংঘ ভবন দুইয়ের কার্যালয়ে গত ৬ জানুয়ারি অপরাহ্নে এতে আরো উপস্থিত ছিলেন মেয়র অফিসের ডেপুটি কমিশনার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ক্রিস্টিন গ্রিন কফম্যান। ইউএস বাংলাদেশ জিনেস লিঙ্কের সিইও বিশ্বজিত সাহা, পরিচালক শশধর হাওলাদার ও এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। 

মতবিনিময় অনুষ্ঠানে মেয়র অফিসের ডেপুটি কমিশনার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দিলীপ চৌহান বলেন, নিউইয়র্ক সিটি সারা বিশ্বের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত। নিউইয়র্ক সিটির মেয়র অফিস নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেমন ব্যবসায়িক আদান প্রদান রয়েছে, তেমনিভাবে আমরা আশাবাদী মেয়র অফিসও বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখবে। দিলীপ চৌহান আরো বলেন, মেয়র অফিসের পক্ষ থেকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সশরীরে উপস্থিতি থাকবে। নিউইয়র্ক সিটি মেয়র অফিস ও এফবিসিসিআইয়ের বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে আমি আশাবাদী। মতবিনিময়কালে ইউএসএ বাংলাদেশ বিজনেস লিঙ্কের সিইও বিশ্বজিত সাহা বলেন, বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির জন্য কাজ করে চলেছে আমাদের প্রতিষ্ঠান।

শেয়ার করুন