০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৫১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নর’ইস্টারের তাণ্ডবে লণ্ডভণ্ড নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চল নিউইয়র্কবাসীর ৬০ শতাংশ মামদানির পক্ষে অবৈধ জুয়ার অভিযোগে পলিমার্কেটের বিরুদ্ধে নিউইয়র্কের মামলা সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের হাড্ডাহাড্ডি লড়াই মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার লড়াইয়ে আবদুল এল-সাইয়েদ নিউইয়র্কে স্থায়ী ‘জবস এনওয়াইসি’ কেন্দ্র চালু দ্বিতীয় বাড়ির কর নিয়ে মামদানির উদ্যোগে আদালতের বাধা লোয়ার ম্যানহাটনে প্রায় ১ হাজার নতুন সাশ্রয়ী ইউনিট নির্মাণের পরিকল্পনা তৃতীয় দেশে নির্বাসনের পথ ফের খুলে দিল সুপ্রিম কোর্ট বৈদেশিক সম্পর্ক উন্নয়নে প্রাণান্ত চেষ্টায় তারেক রহমান


৮ মিলিয়ন ডলার ব্যয়ে আল ফোরকান মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৯-২০২৬
৮ মিলিয়ন ডলার ব্যয়ে আল ফোরকান মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন


৮ মিলিয়ন ডলার বাজেটে ১০ হাজার স্কয়ার ফিট খালি জায়গায় তিনতলাবিশিষ্ট ওজনপার্কের আল ফোরকান মসজিদের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর গত ২৭ সেপ্টেম্বর স্থাপন করা হয়। নতুন ভবনের ঠিকানা ১০৫-৩১-৭৬ স্ট্রিট গ্লিন মোড় অ্যাভিনিউ। ভিত্তিপ্রস্তর স্থাপনে মসজিদের সভাপতি বদরুল হোসেন খান, সেক্রেটারি নিজাম উদ্দীন, মসজিদের প্রথম সভাপতি আব্দুর রাজ্জাক, প্রথম কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা শামছুল ইসলাম, মসজিদের ইমাম জাকরিয়া বকর, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সেক্রেটারি মোহাম্মদ আলী, জালালাবাদ অ্যাসোসিয়শন অব আমেরিকার একাংশের সেক্রেটারি রোকন হাকিম, গ্লোবাল ট্রাভেলসের মোহাম্মদ আলীম, শফি উদ্দিন তালুকদার, (হবিগঞ্জ), নজরুল ইসলাম (আকাখাজনা), আব্দুল কুদ্দুস টিটো, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা গহর চৌধুরী কিনু, আল ফোরকান মসজিদের সাবেক ইমাম মোহাম্মদ আবদুল হেলিম উদ্দিন, মসজিদের সাবেক সেক্রেটারি মোহাম্মদ হেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মুসলধারে বৃষ্টি ও বাতাসের তীব্রতা এবং কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত হয়ে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য অনেক দূর থেকে এসেছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যেই দিয়ে দীর্ঘ ২৬ বছর পর মসজিদের নিজস্ব নতুন ভবন স্থাপনের ইতিহাসের অধ্যায়ে আরেকটি নাম মসজিদ আল ফোরকানে নাম সুচিত হলো। আল আমান, ওজনপার্ক জামে মসজিদ, ফূলতলি জামে মসজিদ, মূনা মসজিদসমূহের সঙ্গে আল ফোরকান মসজিদের নাম স্থায়ী নতুন ভবনে সংযুক্ত হলো।

মসজিদের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের খবরে পার্শ্ববর্তী মসজিদ থেকে মুসল্লীগন, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি অনুরক্ত, ইসলামের প্রতি আফুরন্ত ভালরাসায় তারা এসেছিলেন। মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক প্রারম্ভে উপস্থিত থাকার জন্য মসজিদের সভাপতি বদরুল হোসেন খান ও সেক্রেটারি নিজাম উদ্দীন ধর্মপ্রাণ লোকজনকে আমন্ত্রণ করেন। জোহরের নামাজ শেষে ভিত্তিপ্রস্তর স্থাপনের পূর্বে ফান্ড রেইজিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের সভাপতি বদরুল হোসেন খান। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি নিজাম উদ্দীন। ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি অভাবনীয়। মসজিদের ভিতরে স্থান সংকুলান না হওয়ায় অনেককে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফান্ড রেইজিং অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন মসজিদের ইমাম মৌলানা জাকরিয়াহ বকর। 

ফান্ড রেইজিং অনুষ্ঠানে সভাপতি বদরুল হোসেন খান, স্থায়ী মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা, স্থান ক্রয়ের কথা, বিল্ডারের সঙ্গে আলোচনার কথা অকপটে তুলে ধরে বলেন, বর্তমান মসজিদে মুসল্লীদের স্থান সংকুলান হয় না, এ নিয়ে আমরা সমস্যায় আছি। এছাড়া মহিলাদের নামাজ, বাচ্চাদের ধর্মীয় শিক্ষা প্রদানের ব্যবস্থার কথা সবার আলোচনাকে প্রাধান্য দিয়ে তিনতলা মসজিদ নির্মাণের চিন্তা করা হয়। তিনি বলেন, ২০২১ সালে নতুন ভবনের জন্য জায়গা ক্রয় করা হয় সাড়ে ১৩ লাখ ডলার দিয়ে। পরবর্তে তিনতলা ভবনের জন্য আমরা বিল্ডার খুঁজি। অবশেষে মদিনা মসজিদে বিল্ডার আলাউদ্দিনের সঙ্গে আলাপ করি। মসজিদের তিনতলা ভবন ও রেসমেন্ট তৈরিতে ৮ মিলিয়ন ডলারের চুক্তিতে করি। ৮ লাখ ডলার অগ্রিমে ৩ বছরে কাজ সম্পন্ন করতে গত নভেম্বর মাসে চুক্তি করা হয়। চুক্তি মোতাবেক প্রথম ৫ মাস প্রতি মাসে ২ লাখ ডলার। পরবর্তীতে ৩ বছর প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার ডলার দিতে হবে। বাকি ২ মিলিয়নের মধ্যে প্রথম অস্থায়ী ধারণক্ষমতা পাওয়ার পর ১ মিলিয়ন। শেষ পর্যায়ে স্থায়ী ধারণক্ষমতার চিঠি পাওয়ার পর বাকি ১ মিলিয়ন ডলার দেওয়া হবে।

সভাপতি বদরুল হোসেন খান বক্তব্যে উল্লেখ করেন এসব কাজের আগ্রগতির প্রধান চালিকা আপনারা। আপনাদের সাহায্য-সহযোগিতা আমাদের চলার পথের পাথেয়। তিনি বলেন, অতীতের মত সব সময় আপনাদের সাহায্য ও সহযোগিতা পাব- এই আশাবাদ ব্যক্ত করেন। বক্তেব্য মসজিদ তিনতলায় মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। বেসমেন্টে মৃত ব্যক্তি গোসলসহ অন্যান্য কাজ করা হবে। তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। ফান্ড রেইজিং অনুষ্ঠানকে স্বার্থক ও সুন্দর করার জন্য মসজিদের সেক্রেটারি নিজাম উদ্দীনের অক্লান্ত পরিশ্রম অনস্বীকার্য। ফান্ড রেইজিং অনুষ্ঠানে অর্থ সংগ্রহে তার তৎপরতা ছিল চোখে পড়ার মত। সে সঙ্গে মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অর্থ সংগ্রহে প্রচুর সময় ব্যয় করেছেন।

ফান্ড রেইজিং অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের সাবেক ইমাম মোহাম্মদ আবদুল হেলিম উদ্দিন। ফান্ড রেইজিং অনুষ্ঠানে ২০ হাজার ডলার দানের কথা দিয়ে আরম্ভ হয়। প্রথমে মসজিদের বিল্ডার এগোয়ান আলাদ্দিন মসজিদে ২০ হাজার ডলার দানের কথা ঘোষণা করেন। পর বর্তিতে এককভাবে বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জালালাবাদ অ্যাসোসিয়শনের একাংশের সভাপতি ময়নুল ইসলাম ২৫ হাজার ডলার দানের কথা বলেন। 

মসজিদ সূত্রে জানা যায়, ফান্ড রেইজিং কমিটমেন্ট ও নগদসহ প্রায় ৪ শত হাজার ডলার সংগৃহীত হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফান্ড রেইজিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভপতি আবুল কালাম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সেক্রেটারি মোহাম্মদ আলী, ওজনপার্ক মসজিদের সভাপতি আব্দুর রাজ্জাক, আল আমান মসজিদের সভপতি বুরহান উদ্দীন কপিল, সেক্রেটারির মোহাম্মদ জসিম উদ্দিন, জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার, বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা সামছুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, কার্যকরি সদস্য হাছান খান, আব্দুস সালাম, জালালাবাদ অ্যাসোসিয়শন অব আমেরিকা একাংশের সহ-সভাপতি শফিউদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারি রেজাউল আলম অপু, আব্দুল কুদ্দুস টিটো, বিশিষ্ট ব্যবসায়ী শামছুল আবদীন, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, আল ফোরকান মসজিদের সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, বিয়ানীবাজার সমিতির বর্তমান উপদেষ্টা গহর চৌধুরী কিনু, কমিউনিটির পরিচিত মুখ আব্দুল নুর। 

কমিটির সদস্যদের মধ্যেই উপস্থিত ছিলেন সহ-সভাপতি গিয়াস উদ্দীন, সেক্রেটারি নিজাম উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি সায়ফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আকবর, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার এ কে এম রহমান, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য বজলুর রহমান, আলমগীর আফগানী, নুরুল হক হাছনু।

শেয়ার করুন