০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:২৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


সহজে জিতেছেন ওবায়দুল কাদেরও
আড়াই লাখ ভোটের ব্যবধানে বিজয়ী শেখ হাসিনা
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৪
আড়াই লাখ ভোটের ব্যবধানে বিজয়ী শেখ হাসিনা


বিপুল ব্যাবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গোপালগঞ্জ ৩ আসনে তার প্রতিদ্বন্ধি প্রার্থী পেয়েছেন ৪৬৯ ভোট। বাকী সব ভোটই শেখ হাসিনাকে। এতে সর্বমোট ভোট পেয়েছেন তিনি ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট।

সেই সঙ্গে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।   
বর্তমান সংসদ সদস্য নৌকার প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে তিনি এই আসন থেকে অষ্টমবারের সংসদ সদস্য নির্বাচিত হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের প্রার্থী এম নিজামউদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট।   ফলে আড়াই লাখ ভোটের ব্যবধানে জিতেছেন বর্তমান প্রধানমন্ত্রী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কটি আসনে রয়েছে, সেগুলোর মধ্যে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন অন্যতম। এই আসনে ১৩২টি কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৭৯ ভোট।   


তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত ব্যারিস্টার তানভীর আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৯ হাজার ৭০২ ভোট। অর্থাৎ ভোটের বিশাল ব্যবধানে জিতেছেন ওবায়দুল কাদের। এর আগে এই আসন থেকে সাতবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ওবায়দুল কাদের। এ নিয়ে জিতলেন পাঁচবার।  
 

শেয়ার করুন