শাহ নেওয়াজ ও রানো নেওয়াজকে ক্রেস্ট প্রদান করছেন সাংবাদিক ফরিদ আলম, অনিক রাজসহ অন্যান্যরা
আপনাদের ভালবাসায় আমরা মুগ্ধ। আপনাদের এই ভালবাসা আমরা চিরদিন মনে রাখবো। এই অনুষ্ঠানে আপনারা আমরা, আমার পরিবার এবং প্রতিষ্ঠান নিয়ে যা বলেছেন সেটা আমাদের জন্য গর্বের। এই কথাগুলো বলেছেন, গোল্ডেন এজ হোম কেয়ার ও শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ এবং গোল্ডেন এজ হোম কেয়ার ও শাহ নেওয়াজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ।
শাহ নেওয়াজ ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট টুয়েন্টি-২০ আর-২ এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ব্যতিক্রমী, চমৎকার এবং পরিচ্ছন্ন এই অনুষ্ঠানের আয়োজন করে নর্থ আমেরিকা এক্সপার্টিজ বংলাদেশী এলায়েন্স। সভাপতি বিহীন এবং মঞ্চ ছাড়া অনুষ্ঠানটির আয়োজক করা হয় গত ১১ মে সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে। অনুষ্ঠানে বাংলাদেশী কম্যুনিটির নেতৃস্থানীয় সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং তারা শাহ নেওয়াজকে অভিনন্দন জানিয়েছেন।
সোনিয়া সিরাজের উপস্থপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহ নেওয়াজ গ্রুপের মিডিয়া ডিরেক্টর সাংবাদিক ফরিদ আলম, সপ্তাহিক আজকালের সিটি এডিটর মোস্তফা অনিক রাজ, সাংবাদিক মনোয়ারুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, বেলাল আহমেদ, আহসান হাবিব, মাহমুদা হাসিন কনা, শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ২০ আর ২ এর সাবেক গভর্নর লায়ন মাদাদী, লায়ন আমাদো, বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, সহ সভাপতি কামরুল ইসলাম কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কম্যুনিটি এক্টিভিস্ট নাসির খান পল, সোসাইটির ট্রাস্টে বোর্ডের সদস্য কাজী আজহারুল হক মিলন, কাজী শাখাওয়াত হোসেন আজম, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি (একাংশ) বদরুল হোসেন খান, কম্যুনিটি এক্টিভিস্ট জে মোল্লা সানি, জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ রাব্বি, নিউইয়র্ক আমেরিকান বাংলাদেশী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট জেএফএম রাসেল, সাবেক সভাপতি রকি আলিয়ান, বিশিষ্ট রিয়েলটর নুরুল আজিম, সরোয়ার খান বাবু, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, প্রবাস সম্পাদক মোঃ সাঈদ, দেশ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক শহীদুল ইসলাম, জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাংবাদিক মঞ্জুরুল হক, সাংবাদিক নিহার সিদ্দিকী, মেহেদী হাসান, জাহিদ আলম, ফুয়াদ, লায়ন সাইফুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, আতোয়ারুল আলম, শেকিল চৌধুরী, মোহাম্মদ আলম, সাংবাদিক এবিএম সালাউদ্দীন, জহিরুল ইসলাম, সৌরভ ইমাম, হাজী আব্দুর রহমান, রিমন ইসলাম, বাংলাদেশ সোসাইটির কার্যকরি সদস্য জাহাঙ্গীর সরওয়ার্দী, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, লায়ন হাসান জিলানী, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদ, জ্যামাইকা বাংলাদেশী এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আহসান হাবীব, কম্যুনিটি এক্টিভিস্ট আমিন মহেদী, আনিসুল কবীর জাসির, বদরুদ্দোজা সাগর, নওশাদ হায়দার, সালেহ আহমেদ মানিক, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, শাহানাজ হোসেন প্রমুখ।
শাহ নেওয়াজ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের ভালবাসায় আমরা মুগ্ধ। আপনাদের এই ভালবাসা আমরা চিরদিন মনে রাখবো। এই অনুষ্ঠানে আপনারা আমরা, আমার পরিবার এবং প্রতিষ্ঠান নিয়ে যা বলেছেন সেটা আমাদের জন্য গর্বের। তিনি বলেন, আমরা এই ভালবাসা দিয়ে কম্যুনিটিতে থাকতে চাই। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আমরা যেন প্রতিহিংসা পরায়ণ হয়ে না পড়ি। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব। এখন মূলধারার রাজনীতিবিদরা আমাদের মাঝে আসেন, ভোট প্রার্থনা করছেন। এটা আমাদের কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, এই প্রবাসে আমরা মিলেমিশে একই পরিবারের সদস্য হিসবে থাকতে চাই।
রানো নেওয়াজ বলেন, স্বল্প সময়ের মধ্যে এমন মানুষের উপস্থিতি আমাদের আপ্লুত করেছে। আপনাদের ভালবাসায় আমরা মুগ্ধ। আপনাদের আমাদের এত ভালবাসেন তা আজকের অনুষ্ঠানে প্রমাণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন শাহ নেওয়াজকে একজন ভদ্র, অমায়িক, মানবতাবাদী, পরোপকারী সুন্দর মনের মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল-এর মতো আন্তর্জাতিক সেবামূলক সংগঠনে ‘ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর’ পদে শাহ নেওয়াজের নির্বাচিত হওয়া শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রবাসী বাংলাদেশী কমিউনিটির জন্যও গর্বের বিষয়। আগামী বছর তিনি গভর্ণর নির্বাচিত হবেন এবয় ভবিষ্যতে তিনি ইন্টারন্যাশনাল গভর্ণর নির্বাচিত হয়ে শুধু কমিউনিটি নং বাংলাদেশের মুখ উজ্জল করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি লায়ন শাহ নেওয়াজ-এর এই সাফল্যের পিছনে তার সহধর্মীনী শাহ নেওয়াজ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সঙ্গীত শিল্পী রানো নেওয়াজের অবদানের কথাও স্বরণ করেন।
অনুষ্ঠানে শাহনেওয়াজ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরতারা তাদের দীর্ঘদিনের স্মৃতি তুলে ধরে না। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ শহীদুল্লাহ।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব, জ্যামাইকা বাংলাদেশী এসোসিয়েশন (জেবিএ) সহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আয়োজক ফরিদ আলম ও মোস্তফা অনিক রাজের পক্ষে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
আনন্দমুখর পরিবেশে কেক কাটা, আড্ডা, শুভেচ্ছা বিনিময়, সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি, কামরুজ্জামান বকুল প্রমুখ।