০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:৩৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


দুদকের মামলায় খালাস পেয়েছেন ফালু
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
দুদকের মামলায় খালাস পেয়েছেন ফালু মোসাদ্দেক আলী ফালু


সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মামলা থেকে খালাস পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী।

ঢাকার ১০ নং বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম ২০ মে মঙ্গলবার সকালে এই রায় ঘোষণা করেন। রায়ে মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন আদালত।

মোহাম্মদ মোসাদ্দেক আলীর আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে এনটিভি অনলাইনকে বলেন, মোহাম্মদ মোসাদ্দেক আলী আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে না পারায় বিচারক তাকে খালাস দিয়েছেন।

২০০৭ সালের ৮ জুলাই দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাহিনা খাতুন মতিঝিল থানায় মোহাম্মদ মোসাদ্দেক আলী ও স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন। মামলায় তথ্য গোপন পূর্বক মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ মামলার পরে ১৪ ফেব্রুয়ারি ২০০৮ সালে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো.জাহাঙ্গীর আলম ঢাকার সিএমএম আদালতে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারা ও জরুরি ক্ষমতা আইনের ১(ঘ) (৫) ও ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করেন।

এক এগারোর সেনা সমর্থিত সরকার ও স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দায়ের করা অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিংসহ মোসাদ্দেক আলীর নামে ঢাকায় চারটি ও ময়মনসিংহের আদালতে ছয়টি মোট ১০টি হয়রানিমূলক মামলা দায়ের করে দুদক। ময়মনসিংহের চারটি মামলায় ইতোমধ্যে খালাস পেয়েছেন তিনি। অপরদিকে ঢাকার চার মামলায়ও খালাস পেলেন ২০ মে। এছাড়া স্বৈরাচার শেখ হাসিনার আমলে রাজনৈতিক হয়রানিমূলক আরও ৯টি মামলা দায়ের করা হয়; যা উচ্চ আদালতে স্থগিত রয়েছে। দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে মামলার দায় থেকে মুক্তি পেলেন মোহাম্মদ মোসাদ্দেক আলী।

শেয়ার করুন