১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:৩১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বাংলাদেশের স্বাধীনতা দিবসে মার্কো রুবিওর শুভেচ্ছা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
বাংলাদেশের স্বাধীনতা দিবসে মার্কো রুবিওর শুভেচ্ছা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও


মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও গত ২৫ মার্চ মঙ্গলবার ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একটি প্রেস বিবৃতিতে তিনি বলেন, আমেরিকার পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন অন্তর্বর্তী সরকার দেশটির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যা বাংলাদেশের জনগণকে তাদের ভবিষ্যতের পথে চলার সুযোগ দেবে।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সমর্থন জানায়। আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে চাই। এসময় রুবিও বাংলাদেশের স্বাধীনতা দিবসের আনন্দ উপলক্ষে বাংলাদেশের জনগণের প্রতি তার শুভেচ্ছা জানিয়ে বলেন, এই বিশেষ মুহূর্তে, আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা জানাই এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি যে, আমরা একসঙ্গে কাজ করে আমাদের দুই দেশের নিরাপত্তা, শক্তি এবং সমৃদ্ধি আরও বৃদ্ধি করবো।

এদিকে, বাংলাদেশের জনগণ স্বাধীনতা দিবস উপলক্ষে নানা উৎসবে মেতে উঠেছে, যেখানে দেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে।

শেয়ার করুন