১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৬:৫৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল ফোরামের ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা


প্রবাসের জাতীয়তাবাদী শক্তির সংগঠন জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল গত ২৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ইফতার মাহফিলটি জ্যাকসন হাইটসের মামস রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ফোরামের সভাপতি প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম এন হায়দার মুকুটের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার, সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য সরোয়ার খান বাবু, প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম সবাইকে রমজানের শুভেচ্ছা জানান। এবং সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশে দ্রুত নির্বাচনের আহবান জানান।

রাফেল তালুকদার অনুষ্ঠানে সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

একেএম রফিকুল ইসলাম ডালিন সবাইকে ধন্যবাদ জানান ইফতার মাহফিল সফল করার জন্য। সেই সাথে ইউনূস সরকারের প্রতি আহবান জানান, দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেয়ার জন্য।

শেয়ার করুন