১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৪৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সাগর-রুনি হত্যাকাণ্ড : আবারও পেছালো তদন্ত প্রতিবেদন জমাদানের তারিখ
নিজস্ব প্রতিবেদন
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৪
সাগর-রুনি হত্যাকাণ্ড : আবারও পেছালো তদন্ত প্রতিবেদন জমাদানের তারিখ সাংবাদিক দম্পতি সাগর-রুনি


সাংবাদিক দম্পতি সাগর ও রুনির হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমাদান ১০৫ বার পেছালো। এতে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। গত ২৩ জানুয়ারি মঙ্গলবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন শেরেবাংলা নগর থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত সুপার খন্দকার শফিকুল আলম কোনো প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন পরবর্তী তারিখ রাখেন। শেরেবাংলা নগর থানার সাব ইন্সপেক্টর আলমগীর হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। 

উল্লেখ্য, ২০১২ সালে ১১ ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডের পর গত প্রায় ১২ বছরেও কোন প্রতিবেদন পাওয়া যায়নি। এ নিয়ে ১০৫ বার প্রতিবেদন দাখিল পেছানো হলো। প্রতিবেদন দিতে দেরি হওয়ায় এরআগে দুটি আদালত অসন্তোষ প্রকাশ করেন। 

এর আগে ২০২০ সালের ২ মার্চ আলোচিত এ হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় র‌্যাব। প্রতিবেদনে বলা হয় এ হত্যাকাণ্ডে দুইজন অপরিচিত পুরুষ জড়িত ছিলেন। সাগর-রুনির ব্যবহৃত কাপড়ের সঙ্গে তাদের ডিএনএ’র মিল পাওয়া গেছে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দুজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলাটি শেরেবাংলা নগর থানার মাধ্যমে তদন্ত শুরু হওয়ার পর ঢাকা মহানগর ডিবি পুলিশ হয়ে তদন্ত ভার র‌্যাবের ওপর ন্যস্ত করা হয়। মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন।

শেয়ার করুন