০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


শেরপুর জেলা সমিতির ইফতার ও মিলাদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৫
শেরপুর জেলা সমিতির ইফতার ও মিলাদ বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা সাংবাদিক আবুল কাশেম


গত ১৫ মার্চ ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হল প্রবাসী শেরপুর জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের একটি মিলনায়তনে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাইছ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ইফতার মাহফিলে আহ্বায়ক সাংবাদিক মোঃ আবুল কাশেম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও ইফতার মাহফিলের প্রধান সমন্বয়কারী মামুন রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, উপদেষ্টা মোঃ ফারুক মিয়া, সদস্য সচিব মাসুদ পারভেজ মুক্তা ও সংগঠনের সাধারণ সম্পাদক ছামেদুল হক ঝন্টু প্রমুখ।

দোয়া মাহফিলে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসাইন, উপদেষ্টা মোহাম্মদ আবদুল হামিদ, সাংঠনিক সম্পাদক খন্দকার মেহেদি হাসান, মোঃ জহুরল ইসলাম, সংগঠনের কোষাধ‍্যক্ষ রাকিবুল ইসলাম রাসেল, গৌতম চক্রবর্তী মিন্টু, মোঃ রূপচাঁন মিয়া ও মাসুদ রেজা প্রমুখ । অনুষ্ঠানে মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা রাশেদ জামিল। 

শেয়ার করুন