০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৯:০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


আমেরিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
আটলান্টা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২২
আমেরিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা সন্তানদের সাথে আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ


আমেরিকার জর্জিয়ার আটলান্টা শহরে অজ্ঞাত এক সন্ত্রাসীর গুলিতে আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ (৫০) এক বাংলাদেশি খুন হয়েছেন। নিহত মাহফুজ নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হরিনারায়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে।

গত ১৬ জুন সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ তার বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আটলান্টা শহরে বসবাস করতেন। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ। তার মৃত্যুতে তার দেশের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতের জেঠাতো ভাই মাহবুব হোসেন লিটন বলেন, ১০ বছর আগে আমেরিকায় যান মাহফুজ। পরবর্তীতে আটলান্টা শহরে ব্যবসা শুরু করেন তিনি। গত ১৫ জুন বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন মাহফুজ। এ সময় অজ্ঞাত এক বন্দুকধারী তাকে ল্য করে গুলি করে। পরে স্থানীয় লোকজন মাহফুজকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন