১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০১:১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বাংলাদেশ দূতাবাসে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২২
বাংলাদেশ দূতাবাসে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন ডিজিটাল বাংলাদেশ দিবসে উপস্থিতি


ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসে গত ১২ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বিকেলে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিটি বিভাগ কর্তৃক নির্মিত দিবসের ‘থিম সং’ প্রদর্শনের মাধ্যমে দিনের অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশে ডিজিটালাইজেশনের অগ্রগতির ওপর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে তার সরকার ২০০৯ সালে যুগান্তকারী ’ডিজিটাল বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু করার পর গত ১৩ বছরে দেশ ডিজিটালাইজেশনের ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

তিনি এক্ষেত্রে ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্পের স্থপতি এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ইমরান গত এক দশকে ডিজিটালাইজেশনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য গাঁথা বিদেশে তুলে ধরার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি দূতাবাসের সেবা এবং ভাবমূর্তি আরও বাড়াতে এর কার্যক্রমে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

ফার্স্ট সেক্রেটারি (ভিসা ও পাসপোর্ট উইং) মুহাম্মদ আবদুল হাই মিল্টনও আলোচনায় অংশ নেন এবং সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ ধারণার প্রেক্ষাপট ও সাফল্য বিস্তারিতভাবে তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিনিস্টার (পলিটিক্যাল-১) ও হেড অব চ্যান্সারি দেওয়ান আলী আশরাফ।

শেয়ার করুন