১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০১:০০:২০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ভারতে জোরদার হচ্ছে
দেশ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-০২-২০২৫
হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ভারতে জোরদার হচ্ছে জরিপের ফলাফল


ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা। তবে চিঠিপ্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেনি দিল্লি।

গত সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া লক্ষ করা যায়নি। তবে বিভিন্ন সময় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন? তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তারা।

এরই মধ্যে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ‘ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থইস্ট’ শীর্ষক জরিপ পরিচালনা করেছে। জরিপে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কী? চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের মধ্যে এ জরিপ চালানো হয়। 

জরিপের ফলাফল ভেরিফায়েড এক্স হ্যান্ডলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এনই। জরিপে তিনটি প্রধান অপশনে মতামত দিয়েছে নাগরিকরা। দেখা গেছে, ‘তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে’Ñএ মতের পক্ষে ভোট দিয়েছে ২৩ শতাংশ উত্তরদাতা। আর এর বিপক্ষে ভোট দিয়েছে ৩৭.৬ শতাংশ। ‘বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত’Ñএ মতের পক্ষে ভোট দিয়েছে ৫৫ শতাংশ, বিপক্ষে দিয়েছে ২১.১ শতাংশ।

‘তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে’Ñএর পক্ষে মত দিয়েছে ১৬ শতাংশ, বিপক্ষে মত দিয়েছে ২৯.১ শতাংশ। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের ৫৫ শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে।

শেয়ার করুন