০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৫১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


মিশিগানে মানুষের ভালোবাসায় সিক্ত হেক্সাস এডুকেশন
জুয়েল খান, মিশিগান
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৫
মিশিগানে মানুষের ভালোবাসায় সিক্ত হেক্সাস এডুকেশন প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার দৃশ্য


যুক্তরাষ্ট্রের মিশিগানে কমিউনিটির নানা পেশার মানুষের জয়গান আর প্রশংসায় সিক্ত হলো হেক্সাস এডুকেশন। প্রতিষ্ঠার ১৮ বছর উদযাপন উপলক্ষে আনন্দ আয়োজন অনুষ্ঠানে হেক্সাসের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে নিজেদের অনুভূতি প্রকাশ করেন আমন্ত্রিত বিশিষ্টজনেরা। রোববার হেক্সাস এডুকেশন প্রতিষ্ঠার দেড় যুগ এবং ইউএসএর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। এ উপলক্ষে হেক্সাসের ওয়ারেন অফিসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাহেদ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের যাত্রাপথ ও সাফল্যের কথা তুলে ধরেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস এন এস হোম লোনসের ভাইস প্রেসিডেন্ট নাসির সবুজ, ওয়ারেন সিটি কাউন্সিলের প্ল্যানিং কমিশনার দেলোয়ার আনসার, কমিউনিটি নেতা বকুল তালুকদার এবং প্রিন্টিকো মিশিগানের প্রতিষ্ঠাতা ও সিইও আব্দুল হাকিম, সাংবাদিক ফয়ছল আহমদ মুন্না। অতিথিদের আসন গ্রহণের পর হেক্সাস এডুকেশনের শিক্ষা কার্যক্রমের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানের সাফল্যের প্রশংসা করেন এবং শিক্ষা এবং কমিউনিটির উন্নয়নে হেক্সাস এডুকেশনের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আগত অতিথি ছিলেন নাসির সবুজ, দেলোয়ার আনসার, বকুল তালুকদার ও আব্দুল হাকিমকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রতিষ্ঠাতা জাহেদ আহমেদ। অনুষ্ঠানের শেষলগ্নে অতিথিরা কেক কেটে হেক্সাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্্যাপন করেন। 

হেক্সাস এডুকেশন যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশের ১৬টি শাখার মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন