০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:৩৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


শাহ ফরিদের ছেলে সাদীর অকাল মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৪
শাহ ফরিদের ছেলে সাদীর অকাল মৃত্যু বাবার সাথে সন্তান


পেনসিলভেনিয়া বিএনপির সভাপতি এবং কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ শাহ্ ফরিদের একমাত্র পুত্র সন্তান এসএম ওমর সাদী গত ১৮ নভেম্বর সকাল ৭টা ৪০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২০ বছর। জানা গেছে, প্রায় বছর খানি হলো ওমর সাদী মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। চিকিৎসাও চলছিলো। কিন্তু শেষ পর্যন্ত ক্যান্সারের কাছেই তাকে আত্মসমর্পণ করতে হলো। গত ১৮ নভেম্বর বাদ আছর আপার ডার্বি মদিনা মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ও পেনসিলভেনিয়ার আপার ডার্বি কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে পুরো কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেকত আস্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, স্বেচ্ছাসেবক দলের বেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবাদ চৌধুরী, নিউইয়র্ক উত্তর বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন