০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০২:১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরণ ও নির্যাতন : লুবনা দুই অপহরণ মামলায় দোষী সাব্যস্ত নিউইয়র্কে ১ হাজার ২৫০ কিউনি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে অমনি কার্ড পাইলট কর্মসূচি মসজিদে ইসলামবিরোধী ও প্রাণনাশের হুমকিতে এক ব্যক্তি অভিযুক্ত সুলতানা রাজিয়া ও সৈয়দ রুবেল অপহরণ মামলায় দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে ধর্মীয় ইতিহাস ঘিরে বিতর্ক দুর্বৃত্তের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার ওজনপার্কের বৈঠকখানা রেস্টুরেন্টে হাতবোমা নিক্ষেপ নিউইয়র্কে আইনশৃঙ্খলার উন্নয়নে ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা কঠোর অভিবাসন নীতিতে বিপাকে মার্কিন নাগরিকদের বিদেশি স্বামী-স্ত্রী আগাম বন্যার পদধ্বনি, আশঙ্কার ছায়া চট্টগ্রাম-সিলেটে


ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাস জরুরি
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২৬
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাস জরুরি


গত ৪ ফেব্রুয়ারি বুধবার ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। দেশে ক্যানসারের প্রকোপ মোকাবেলায় আসন্ন সংসদের প্রথম অধিবেশনে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি পাস করার আহ্বান জানিয়েছে তামাকবিরোধী গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী অসংক্রামক রোগে মৃত্যুর প্রধান দুইটি কারণের একটি ক্যানসার। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫ সালের গবেষণা অনুযায়ী, বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত প্রায় অর্ধেক (৪৬%) রোগীর মধ্যে তামাক ব্যবহারের সম্পৃক্ততা পাওয়া গেছে।

গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে ক্যানসারে ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তামাক ব্যবহার পরিহারের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্যানসারে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

বিশ্ব ক্যানসার দিবসের প্রতিক্রিয়ায় প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “তামাক ব্যবহারজনিত ক্যানসার মোকাবেলায় আগামী সংসদের প্রথম অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের কোন বিকল্প নেই।”

শেয়ার করুন