০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


সন্ত্রাসীদের এ দেশের মাটিতে জনগণ আর দেখতে চায় না- চরমোনাইর পীর
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৪
সন্ত্রাসীদের এ দেশের মাটিতে জনগণ আর দেখতে চায় না- চরমোনাইর পীর


স্বাধীনতার পর ৫৩ বছর ধরে যারা বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে, তাদের ক্ষমতায় বসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়নের দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এ সমাবেশের আয়োজন করে।

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘গত ৫ আগস্ট আমরা দেশ স্বাধীন করেছি। স্বাধীনতার ৫৩ বছরে যারা বাংলাদেশের সিংহাসনে বসে সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে, তাদের ক্ষমতার মসনদে বসতে দেওয়া হবে না। মানুষ যখন তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আওয়াজ তুলেছে, তখন তাদের বুকের ওপর গুলি করেছে এই ক্ষমতাসম্পন্ন খুনি। সন্ত্রাসীদের এ দেশের মাটিতে জনগণ আর দেখতে চায় না।’

শেয়ার করুন