০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১০:৫২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়াল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২৪
ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়াল


ফুটবল ফেডারেশন অবশেষে পেল নতুন সভাপতি। দীর্ঘ দের যুগ ধরে কাজী সালাউদ্দিনের দাপট শেষে সে স্থানে বসলেন ফুটবলেরেই আরেক সংগঠক তাবিথ আউয়াল।

ফুটবল ফেডারেশনের নির্বাচনে সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল সর্বোচ্চ ১২৩ ভোট পেয়ে আগামী চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে তাবিথের একমাত্র প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল সংগঠক মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর মাধ্যমে টানা ১৬ বছরের সভাপতির দায়িত্বে থাকা কাজী মো: সালাউদ্দিন যুগের অবসান হলো। এবারের ভোটে অংশ নেননি সালাউদ্দিন। গত মাসে নির্বাচন না করার ঘোষনা দিয়েছিলেন সালাউদ্দিন।  ২০০৮ সালে প্রথমবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিংবদন্তী এই ফুটবলার। এরপর ২০১২, ২০১৬ ও ২০২০ সালে তিনি বাফুফে সভাপতি নির্বাচিত হন।

শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেস ও নির্বাচন। সকাল ১০টায় শুরু হওয়া কংগ্রেস শেষে নির্বাচন শুরু হয় দুপুর ২টায়, সন্ধ্যা ৬টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ।

নির্বাহী কমিটির ২১ পদের মধ্যে ২০টির বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ৪৬ জন প্রার্থী। সভাপতি পদের ২ জন ছাড়াও ৪ সহসভাপতি পদে ৬ জন ও ১৫টি সদস্য পদে নির্বাচন করেছেন ৩৭ জন। তরফদার রুহুল আমিন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সিনিয়র সহসভাপতি পদে আগেই বিনা প্রতিদ্বনন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।

শেয়ার করুন