০৩ জুন ২০২৬, বুধবার, ০৫:২৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


নাট্যজন জামালউদ্দিন হোসেন লাইফ সাপোর্টে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৪
নাট্যজন জামালউদ্দিন হোসেন লাইফ সাপোর্টে জামাল উদ্দিন হোসেন


নাট্যজন, নির্দেশক ও অভিনেতা জামাল উদ্দিন হোসেন লাইফ সাপোর্টে আছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কানাডার ক্যালগেরির রকিভিউ হসপিটালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ছেলের কাছে বেড়াতে যান জামাল হোসেন। সেখানে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে জামালউদ্দিন হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

তার ছেলে ক্যালগেরির মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক তাসফিন হোসেন তপু। বাবার রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এ সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। গত ১৫ বছর ধরে অভিনয়ে একেবারে অনিয়মিত তিনি। গত সাত বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

শেয়ার করুন