০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১১:২১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জনগণের আস্থা অর্জনে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি তারেক রহমানের নির্দেশনা
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৪
জনগণের আস্থা অর্জনে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি তারেক রহমানের নির্দেশনা


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনসম্পৃক্ততা আরো বাড়িয়ে জনগণের আস্থা অর্জনে কাজ করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন।


নির্বাচনের সফল ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল একথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল। বিএনপি গত সতের বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারবাহিকতা বজায় রাখতে হবে।’


তারেক রহমান তৃণমুলের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিনে শুক্রবার রাজশাহী বিভাগের সকল জেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অন-লাইনে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে দিক-নির্দেশনামূলক বক্তৃতায় এসব কথা বলেন।
বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান আজ বাসস’কে এ খবর জানিয়েছেন।


এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন কোন কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুন্ন রাখতে তৃণমুল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের উর্ধ্বে থেকে কাজ করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।

 

শেয়ার করুন