১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০১:০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


টি ২০ বিশ্বকাপ
টি২০ বিশ্বকাপে সেরা পারফরমেন্স করা ৪ দল সেমী ফাইনালে
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ২৬-০৬-২০২৪
টি২০ বিশ্বকাপে সেরা পারফরমেন্স করা  ৪ দল সেমী ফাইনালে


অনেক আশা নিরাশা ,সাফল্য -ব্যার্থতার দোলোক দোলায় দুলে ২০ জাতির টি ২০ বিশ্বকাপ এখন ৪ দলের সেমিফাইনালে উন্নীত হয়েছে। একটি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড এবং অন্যগ্রুপ থেকে ভারত এবং বিস্বাস করুন আফগানিস্তান উত্তীর্ণ হয়েছে সেমিফাইনালে। প্রথম রাউন্ড থেকে নিউ জিলণ্ড ,পাকিস্তান এবং শ্রীলংকা বিদায় নেয়ার পর দ্বিতীয় রাউন্ড শেষে প্রতিদ্বন্দ্বিতায় নেই এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দুটি দল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ।  শেষ হওয়া দ্বিতীয় রাউন্ডের বাংলাদেশ -আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত খেলার আগে সমীকরণ এমন ছিল যে অস্ট্রেলিয়া , আফগানিস্তান ,বাংলাদেশ থেকে যেকোনো একটি দেশ সেমী ফাইনালে যেতে পারে।

আফগানিস্তান দল প্রথমে ব্যাটিং করে ১১৫/৫ সংগ্রহ করলে বাংলাদেশের  দ্রুত ম্যাচ জিতে নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন মাইল ফলক স্থাপনের পরিস্থিতি সৃষ্টি হয়.কিন্তু আফসোস ১৭.৫ ওভারে ১০৫ যাওয়া বাংলাদেশ না পেরেছে ম্যাচ নির্ধারিত ওভারে জয় করতে না পেরেছে পরাজয় এড়াতে। বাংলাদেশকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৮ রানে পরাজিত করে আফগানিস্তান নিজেদের ক্রিকেট ইতিহাসে সাফল্যের নতুন মাইল ফলক স্থাপন করেছে। ২৭ তারিখ ভারত সেমী ফাইনালে মোকাবিলা করবে ইংল্যান্ডকে ,অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে মোকাবিলা করবে আফগানিস্তান। বলতেই হবে এই বিশ্বকাপে আফগানিস্তানের অব্যাহত সাফল্য রুপকথাকেও ছাড়িয়ে গেছে।


এদিন সকালে মিশ্র সম্ভাবনার সমীকরণ নিয়ে বিশ্বজোড়া ক্রিকেট অনুরাগীরা নানা মাদ্ধমে খেলা দেখতে শুরু করেছিল। আফগানিস্তান আগের ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল। এই টুর্নামেন্টে এর আগে গ্রুপ পর্যায়ে নিউজিল্যান্ডকে হারিয়ে বিদায় করেছিল আফগানিস্তান। বাংলাদেশ প্রথম রাউন্ডে ৩ টি ম্যাচ জয় এবং চতুর্থটি সামান্য ব্যাবধানে হেরে বিশ্বজোড়া বাংলাদেশিদের স্বপ্নের পরিধি আকাশ ছোয়া করেছিল। দ্বিতীয় রাউন্ডের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং ভারতের সঙ্গে পাত্তাই পায় নি বাংলাদেশ। অন্যদিকে ভারতের সঙ্গে হারলেও অস্ট্রেলিয়াকে হারিয়ে দে আফগানিস্তান।

সেমিতে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস্টন ব্রায়ান লারা স্টেডিয়ামের কঠিন উইকেটে টস জয় করে ব্যাটিং করা আফগানিস্তান উজ্জীবিত বাংলাদেশের ভালো বোলিং এবং তুখোড় ফিল্ডিংয়ের মুখে সংগ্রাম করে পৌঁছাতে পারে ১১৫/৫. অমনি বাংলাদেশের অনুরাগীদের স্বপ্ন বাসনা মাথাচাড়া দিয়ে উঠে. সাথখিরা থেকে সুন্দরবন যাত্রা পথে আমরা সারাক্ষন ডিজিটাল ডিভাইসে খেলাটি নিবিড় আগ্রহে দেখতে থাকি।

স্বপ্ন দেখি টাইগার বাহিনী বাংলাদেশের জয় আমরা রয়েল বেঙ্গল টাইগার অভয় অরণ্য সুন্দরবনে উপভোগ করবো। কিন্তু বলে কত কাছে রয়ে গেলো ধরা ছোয়ার বাইরে। স্বপ্ন সম্ভাবনা সৃষ্টি করেও আফগান দলের তুখোড় বোলিং মোকাবিলায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮ রানে হেরে যায় বাংলাদেশ। প্রকৃতির বিচারে এই টুর্নামেন্টে অনেক ভালো খেলা আফগানিস্তান যোগ্যতর দোল হিসাবেই পেয়েছে সেমী ফাইনাল খেলার অধিকার। বাংলাদেশকে তৃপ্ত থাকতে হয়েছে দ্বিতীয় রাউন্ড খেলার সান্তনা নিয়ে। সত্যি বলতে কি টুর্নামেন্ট জুড়ে যেভাবে ব্যাটিং করেছে বাংলাদেশ তাতে যতটুকু অর্জন সেটিই যথেষ্ট। বাংলাদেশ সেমী ফাইনাল খেলার যোগ্যতা ছিল না।


আফগানিস্থানের জয়ে ব্যাট হাতে ভূমিকা রেখেছে শুরুতে রাহ্মানুল্লাহ গুরবাজ (৪৩) ,শেষ দিকে রাশিদ খান ( ১৯*) . বল নিয়ে দুধর্ষ ছিল রাশিদ খান ( ৪/২৩) এবং নাভিন উল হক (৪/২৬_ . বাংলাদেশের হয়ে ভালো বোলিং করেছে রিশাদ হোসেন ( ৩/২৬) . লিটন দাস শুরু থেকে শেষ অবধি উইকেটে থেকে অপরাজিত ৫৪ রান করলেও কেউ তার [পাশে দ্রুতই পারেনি। বিশেষ করে দুই বর্ষীয়ান সাকিব (গোল্ডেন ডাক) এবং মাহমুদুল্লাহ রিয়াদ (৬) ছিল হতাশার চূড়ান্ত রূপ.
আফগানিস্তান দলকে টুপি খোলা অভিনন্দন। সেমী ফাইনাল বাধা পেরিয়ে আফগানিস্তান ফাইনাল খেললেও বিস্মিত হবো না।

শেয়ার করুন