১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:১৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের দল ঘোষণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৪
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের দল ঘোষণা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের একটি খেলার দৃশ্য


আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য অন্যতম স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ১৫ জনের দল ঘোষণা করেছে। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার কোরি অ্যান্ডারসন থাকছেন এই দলে। ৩৩ বছর বয়স্ক কোরি ২০১৫ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলায় অংশ নিয়েছিলেন। ২০১৮ সাল পর্যন্ত তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন। দলের অধিনায়ক হিসেবে থাকছেন উইকেট কিপার-ব্যাটসম্যান মোনাঙ্ক পাটেল। এছাড়াও থাকছেন পেসার আলি খান, স্পিনার মিলিন্দ কুমার, অ্যারন জোনস এবং আন্দ্রিস গাউস। সর্বোচ্চ রান স্কোরার স্টিভেন টেলর এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা সৌরভ নেথ্রাভালকারও দলে ডাক পেয়েছেন।

জুনের ১ তারিখ থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে এই বিশ্বকাপ শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হওয়ার পর লিগ পর্যায়ে পাকিস্তান, ভারত এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে।

যুক্তরাষ্ট্রের স্কোয়াড : মোনাঙ্ক পাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ অধিনায়ক), আন্দ্রিস গাউস, আলি খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসার্গ পাটেল, নিতীশ কুমার, নশটুশ কেনিগে, সৌরভ নেথ্রাভালকার, শ্যাডলি ভান শলকুইক, স্টিভেন টেলর, শায়ান জাহাংগীর।

শেয়ার করুন