০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:৪৮:৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


হাসিনার সফর গুরুত্ব দিচ্ছে ভারত
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৪
হাসিনার সফর গুরুত্ব দিচ্ছে ভারত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরটাকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে ভারত এ সফরের বেশ গুরুত্ব দিচ্ছে বলেই মনে হচ্ছে। বাংলাদেশ প্রধানমন্ত্রীর আসন্ন এ সফরের সূচি তৈরি করতে ভারত থেকে উড়ে আসছেন দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। 

জানা গেছে, বুধবার (৮ মে) সন্ধ্যায় ঢাকা পৌঁছালেও কোয়াত্রা ৯ মে বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। ভারতীয় এ পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন। এ সময় তিনি আসন্ন দিল্লি সফরের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন। এর আগে ২০ এপ্রিল কোয়াত্রার ঢাকায় আসার কথা ছিল তার। কিন্তু সেটা পরে পরিবর্তন হয়। 

ঢাকা সফরকালে কোয়াত্রা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর দিল্লি সফর সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন বলেও সূত্র জানিয়েছে। 

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফর নিয়ে আলোচনা করতে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন দুই পক্ষের খুঁটিনাটি বিষয়ে আলাপ-আলোচনা করতে। শেখ হাসিনার আসন্ন এ সফর আগামী জুলাই মাসে হতে পারে বলে জানা গেছে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি বিষয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াদি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। 

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফর করে দেশে ফিরেছেন। ভারতে সফর শেষে তিনি চীন সফর করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন