১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৪০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ফাইনালে সিলেট ৭ উইকেটে পরাস্ত
বিপিএলে চতুর্থ শিরোপা কুমিল্লার
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০২-২০২৩
বিপিএলে চতুর্থ শিরোপা কুমিল্লার


বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। ফাইনালে সিলেট স্ট্রাইকারর্সকে সাত উইকেটে হারিয়ে ওই যোগ্যতা অর্জন করে মাশরাফির কুমিল্লা। এ নিয়ে বিপিএলে চারবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্টিত এ ম্যাচে প্রথম ব্যাটিং করে সিলেট মুশফিকুর রহীমের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭৫ রান সংগ্রহ করে সিলেট সাত উইকেটে। মুশফিকুর ৪৮ বলে করেছিলেন ৭৪ রান।  তিন ছক্কা ও পাচ চারে সাঝানো তার ইনিংস। এছাড়া ওপেনার শান্ত’র ৪৫ বলে ৬৪ সিলেটকে চ্যালেঞ্চিং স্কোর নিয়ে যায়। কুমিল্লার মুস্তাফিজ নেন দুই উইকেট।

এরপর ১৭৬ রানের টার্গেটে খেলতে নেমে কুমিল্লার ওপেনার লিটন কুমার দাস সুন্দর একটা ভীত গড়ে দেয়ার লক্ষে দ্বায়িত্বশীল ছিলেন। ৩৯ বলে ৫৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি। সুনিল নারিন ও ইমরুল কায়েস দ্রুত আউট হওয়ার পর লিটনও আউট হন। পরবর্তিতে ক্যারিবিয়ান ব্যাটসম্যান জনসন চার্লস ও ইংল্যান্ডের মঈন আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় কুমিল্লা ৪ বল হাতে রেখেই। চার্লস ৫২ বলে অপরাজিত থাকেন ইনিংস সেরা ৭৯ রানে। ৫ ছক্কা সাত চারে সাঝিয়ে ছিলেন তার ইনিংস। মঈন আলী তার সঙ্গে অপরাজিত ছিলেন ২৫ রান নিয়ে। তিনি খেলেন ১৭ বল। 

ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন জনসন চার্লস। আর টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত। 


শেয়ার করুন