০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:২১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


‘ফিরোজা‘য় ঈদ উদযাপন খালেদা জিয়ার
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২৪
‘ফিরোজা‘য় ঈদ উদযাপন খালেদা জিয়ার বেগম খালেদা জিয়া/ফাইল ছবি


শারীরিক অসুস্থতা নিয়ে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া।

সকালে ছোট ভাইসহ কয়েকজন নিকট আত্বীয় বাসায় আসবেন, তাদের নিয়ে ঈদের সময় কাটবে তিনি। রাতে  দলের সিনিয়র নেতারা ঈদের সালাম জানাতে আসবেন ফিরোজায়।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে এসব কথা জানান।

তিনি বলেন, ‘‘ ম্যাডাম অসুস্থ, গুলশানের বাসায় মেডিকেলে বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন। বোর্ডের চিকিৎসকদের সার্বক্ষনিক মনিটরিংয়ে আছেন তিনি।”

‘‘ঈদের দিনে ঢাকায় উনার যেসব নিকট আত্বীয়-স্বজন আছেন উনারা বাসায় দেখা-সাক্ষাত করতে আসবেন। তাদের নিয়ে সময় কাটাবেন ম্যাডাম। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনার ছেলে তারেক রহমান, তার সহধর্মিনী ডা. জোবায়েদা রহমান ভার্চুয়ালি কথা বলবেন। উনার এবারকার ঈদটা এরকমই ।”

এর আগের কয়েকটি ঈদে লন্ডন থেকে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান ঢাকায় এসেছিলেন। খালেদা জিয়ার তাদের নিয়ে ঈদ উদযাপন করেছেন। এবার তাদের কেউ আসেননি।

তবে বড় বোন(খালেদা জিয়া) প্রয়াত খুরশীদ জাহান হকের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানে প্রবাসী তিন ছেলে এবং আরেক বোনের ছেলের মেয়ের ঢাকায় এসে খালেদা জিয়ার সাথে দেখা করে চলে গেছেন েএই রোজার মধ্যেই।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, ঢাকায় আছেন খালেদা জিয়া তার ছোট ভাই শামীম এস্কান্দার ও স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক এস্কান্দারসহ কয়েকজন নিকট আত্বীয়।  ঈদের দিন তারা ফিরোজা‘য় আসবেন, দুপুরে তাদের বাসা থেকে  রান্না করা খাবার খাবেন খালেদা জিয়া।

জাহিদ জানান, ঈদের দিন রাত  ৮টার দিকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা ম্যাডামকে ঈদের সালাম জানাতে আসবেন।

৭৯ বয়েসী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস জটিলতা, ডায়াবেটিক, আর্থ্রাইটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগে ভোগছেন। হঠাৎ হঠাৎ শারীরিক অবস্থার অবণতি হলে কয়েক বার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিয়ে চিকিৎসা দিতে হয়েছে।

সর্বশেষ গত ৩০ মার্চ গভীর রাতে গুলশানের বাসায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েলে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন ক্রিটিকাল কেয়ার ইউনিট(সিসিইউ) চিকিতসা নিয়ে বাসায় ফেরেন ২ এপ্রিল।

জাহিদ জানান, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিতৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড সার্বক্ষনিক তার চিকিৎসার দেখভাল করছেন।

শেয়ার করুন