০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০২:৫৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


মতলব সমিতির ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২৪
মতলব সমিতির ইফতার মাহফিল মতলব সমিতির ইফতারে দোয়া


প্রবাসের অন্য্যতম আঞ্চলিক সংগঠন প্রবাসী মতলব সমিতির ইফতার ও দোয়া মাহফিল ভাবগম্ভীর পরিবেশে গত ২৪শে মার্চ রোবাবার অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মো. রবিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজির উদ্দিন পাটওয়ারী সোহেলের পরিচালনায় আমেরিকায় বসবাসরত মতলববাসী এবং কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জাঁকজমক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পীরজাদা শফিকুল ইছলাম। বিশ্বের সব মুমিন মুসলমানের সুখ-শান্তি কামনা করে দোয়া করা হয়। এছাড়া প্রবাসী মতলব সমিতির উপদেষ্টা নাজমুল এ ফারুক ২৬ মার্চসহ সপরিবারে ওমরাহ করার জন্য সৌদি আরব যাচ্ছেন। উপদেষ্টা আহমেদ আহসান মেহেদী, সহ-সভাপতি ভবোতোষ সাহা, প্রতিষ্ঠাতা সদস্য মিয়া ওবায়েদুর রহমানের চাচার সুস্থতার জন্য দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও প্রবাসী মতলব সমিতির উপদেষ্টা এম এ জামান, উপদেষ্টা মো. মানিক মিয়া, উপদেষ্টা মাহবুবুর রহমান, উপদেষ্টা কে আলম, প্রতিষ্ঠাতা সদস্য মো. কবির রতন, শাকিল মিয়া, মিয়া ওবায়েদুর রহমান লিটন, ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন মিয়াজী, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, সমিতির সহ-সভাপতি মো. ফারুক হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি ভবোতোষ সাহা, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সরোয়ার হোসেন ফারুক, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া তপন, মো. কামরুল আমিন সুমন, প্রচার সম্পাদক মো. এমদাদুল হক, সাংস্কৃতি ও সাহিত্য সম্পাদক আবু সালেক সুমন, আন্তর্জাতিক সম্পাদক ইমন পাটোয়ারী, মহিলা সম্পাদিকা সাহিদা খানম, সহ-মহিলা সম্পাদিকা মানছুরা আক্তার, সমিতির কার্যকরি সদস্য মো. আলী আযম, মো. বিল্লাল মৃধা, জিসান আহমেদ মো. রিয়াদ প্রমুখ।

শেয়ার করুন