১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


২২ ও ২৩ নভেম্বর আবারও ৪৮ ঘন্টা অবরোধ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৩
২২ ও ২৩ নভেম্বর আবারও  ৪৮ ঘন্টা অবরোধ


মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিঙে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘‘ অবাধ ও সুষ্ঠ ‍নির্বাচন, গ্রহনযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সকলের অংশগ্রহনের নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি,উন্নত চিকিতসার বিদেশে প্রেরণ, দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতৃবৃন্দ ও কর্মীদের মুক্তির দাবিতে আগামী বুধ ও বৃহস্পতিবার(২২ ও ২৩ নভেম্বর) ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপি ২২ ও ২৩ নভেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করছে।”

‘‘ আমি দলের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশের জনগনকে এই কর্মসূচি সাফল্যমন্ডিত করার জন্য আহ্বান জানাচ্ছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল নেতা-কর্মীকে অবরোধ কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাচ্ছে।”

সরকার পদত্যাগের এক দফা ও নির্বাচন কমিশন কর্তৃক এক তরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার ভোর ৬টায় ৪৮ ঘন্টার হরতাল শেষ হবে।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পন্ড করে দেয়ার পর সরকার পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল এবং পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারাদেশে অবরোধ কর্মসূচির ডাক দেয়।



শেয়ার করুন