১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৪১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সত্যের জয়
সুজন দাশ
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২২
সত্যের জয়


অন্যায় দেখে প্রতিবাদ কর ভালো  কাজে দাও বল,

মহত্ব খুঁজো মানুষের মাঝে খুঁজো না ধর্ম দল!

অন্যায় যেটা সেটা তুলে ধর,

গুণীর কদর গুণ দিয়ে কর!

সত্যের পথে নির্ভীক তুমি দাঁড়াও যে অবিচল,

মিথ্যাকে তুমি মিথ্যাই বলো খল লোকে খল!


সকল সময়ে মনের মধ্যে ভালোত্ব ধরে রেখো,

বর্বর লোকে তোষামোদ নয় ঘৃণায় করতে শেখো।

'সাদা' যদি পাও বল তারে সাদা,

গাধাদের ডেকে বলে দাও গাধা!

যার যেটা দোষ বলে দাও তারে গুণটুকু ধরো তুলে,

আপস করো না অনিয়মে কভু মুখোশটা দাও খুলে।


রুখে দাঁড়ালেই পালায় দৈত্য বর্গীরা পিছু হটে,

ছেড়ে দিলে ওরা চেপে বসে ঘাড়ে ফেলে দেয় সংকটে!

সংখ্যাই তারা একেবারে কম,

একতাই পারে ভেঙে দিতে দম

সততা সাম্যে ভয় পায় ওরা ওটাই জাগিয়ে দাও,

বিনির্মাণে সুসভ্য জাতি আলোটুকু যদি চাও।


শাসন শোষণ বঞ্চনা থেকে বিপ্লব ফুঁড়ে উঠে,

যখন দাঁড়াবে প্রতিরোধে তুমি শয়তান পিছু ছুটে!

অপমান জ্বালা পোড়ায় অসীম,

দূর্যোধনের উরু ভাঙে ভীম!

যুধিষ্ঠিরের সত্যের তীর অপশক্তিকে গ্রাসে,

যেথায় ধর্ম জয় তথা জেনো ভয় পেয়ো নাকো ত্রাসে!

শেয়ার করুন