০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৫:০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


চাঁদের শাস্তির দাবিতে যুবলীগের বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৩
চাঁদের শাস্তির দাবিতে যুবলীগের বিক্ষোভ নিউ ইয়র্কে আওয়ামী লীগ-যুবলীগের বিক্ষোভ


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২২ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বীর মুক্তিযোদ্ধারা সমাবেশ করেছেন। 

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ বিক্ষোভ-সমাবেশে বক্তারা আবু সাঈদ চাঁদের গডফাদারদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানান। বক্তারা উল্লেখ করেন, প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদানের নেপথ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি চক্রের মদত রয়েছে। সেই চক্রের মদতদাতাদের এক্ষুণি শায়েস্তা করা না হলে পঁচাত্তরের ১৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটাতে পারে।

সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, ফারুক হোসাইন, মিজানুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, শামসুদ্দিন আজাদ, আইরিন পারভিন, হাজী এনাম দুলাল মিয়া, আশরাফুজ্জামান, সোলায়মান আলী, আতাউল গনি আসাদ, মমতাজ শাহনাজ, এম এ করিম জাহাঙ্গীর, সাখাওয়াত বিশ্বাস, এমদাদ চৌধুরী, নুরল আমিন বাবু, মাসুদ হোসেন সিরাজি, কাজী আজিজুল হক খোকন, দরুদ মিয়া রনেল, নুরল আমিন, হাসান জিলানী, যুবলীগ নেতা সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন প্রমুখ।

শেয়ার করুন