০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৮:৫৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার ও বনভোজনের তারিখ ঘোষণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২৪
চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার ও বনভোজনের তারিখ ঘোষণা বক্তব্য রাখছেন মামুন মিয়াজী


গত ৪ মার্চ সোমবার সদ্য গঠিত চাঁদপুর ফাউন্ডেশনের আহবায়ক কমিটির সভা জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে ফাউন্ডেশনের আহবায়ক মোস্তফা হোসেন মুকুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুস সামাদ টিটু ও সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি হারুন ভুঁইয়া, বাবুল চেীধুরী, ফারুক হোসেন মজুমদার, মামুন মিয়াজী, মুক্তিযোদ্ধা মনির হোসেন, শহীদ আহমেদ, লুৎফর রহমান চুন্নু, সাইফুল ইসলাম লিটন, আলমগীর হোসেন, সোহেল গাজী, মামুনুর রহমান মজুমদার, মাওলানা আব্দুর রহমান, মোহাম্মদ আজাদ, গিয়াস মাতব্বর, মোস্তাক আহমেদ, গোলাম আজম রকি, ফয়সাল আহমেদ রিপন, জাতীয় ক্রিকেট আম্পেয়ার রেজা, শামীম পাটোয়ারী, মোঃ আব্দুল আউয়াল, শাহাদাত হোসেন ফরহাদ, আহমেদ সোহেল, তাছলিমা বেগম, মোঃ সেন্টু মিয়াজী, রোকসানা মির্জা, মোহাম্মদ বক্কর, মোহাম্মদ এইচ রাসেদ, মোঃ মিজবাউদ্দিন আহমেদ, ইব্রাহীম খলিল, আনিসুজ্জামান রাসেল, কাউসার আলম পাটোয়ারী, মমিন হোসেন মিন্টু, মোঃ বুরহান উদ্দিন, মোরশেদ আলম, মিঠুন বহরদার, মাহবুবুর রহমান, আলম সরকার, এম এ ইউসুফ, মাহাদী হাসান, মানিক রাজা, ফখরুল আলম, টিপু সুলতান প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, মাওলানা আব্দুর রহমান। চাদঁপুরের কৃতি সন্তান এবং সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব ড. শামছুল ইসলাম ভুঁইয়া ও বেইলি রোডের অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। সভায় আগামী ১৬ মার্চ নবান্ন রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের জন্য ফারুক হোসেন মজুমদারকে আহবায়ক ও মাওলানা আব্দুর রহমানকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয় এবং আগামী ৩০ জুন রবিবার লংআইল্যান্ডের হ্যাকশেয়ার স্টেট পার্কে বার্ষিক বনভোজনের জন্য নির্ধারণ করা হয়।

শেয়ার করুন