১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০১:৩১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


নতুন সরকারের ভয় এখনো কাটেনি : সাইফুল হক
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
নতুন সরকারের ভয় এখনো কাটেনি : সাইফুল হক সাইফুল হক


‘নতুন সরকারের এক মাস পার হলেও তাদের ভয় কাটেনি। অজানা ভয় প্রতিনিয়ত সরকারকে তাড়া করে ফিরছে গত ১২ ফেব্রুয়ারি (সোমবার) সরকারি দলের সাধারণ সম্পাদকের বক্তব্যেও তা ধরা পড়েছে । সরকার যে পরিস্থিতি সামাল দিতে পারছে না তাও স্পষ্ট’ - কথাগুলো বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী যুব সংহতির সংগঠকদের সভায় এসব কথা বলেন তিনি। 

সাইফুল হক বলেন, সর্বগ্রাসী সামাজিক নৈরাজ্য দেশের যুবশক্তিকে বিনাশ করে চলেছে। যুব সম্প্রদায়ের অপার সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। কর্তৃত্ববাদী শাসনে দেশের বিশাল যুবশক্তি এক আশাহীন-স্বপ্নহীন নিষ্ক্রিয় জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। দেশের বিশাল সম্ভাবনাময় যুবসমাজকে নৈতিক দিক থেকেও দুর্বল করে তাদের নানাভাবে নেশাগ্রস্ত করে তোলা হচ্ছে। দেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি দিতে হচ্ছে। তিনি বলেন, যুব সম্প্রদায় সরকার ও সরকারি দলের অপরাজনৈতিক তৎপরতার সহযোগী হিসেবে থাকতে পারে না। জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই যুবাদের ধর্ম। তিনি যুব সম্প্রদায়কে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণসংগ্রামে বলিষ্ঠ ভূমিকা গ্রহণের আহ্বান জানান। 

বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সংগঠনের কেন্দ্রীয় নেতা স্বাধীন মিয়া প্রমুখ। সভায় জাতীয় যুব কনভেনশনের লক্ষ্যে আগামী ১ মার্চ বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন