১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০১:০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


নিউজার্সিতে দুর্বৃত্তের গুলিতে মসজিদের ইমামকে হত্যা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০১-২০২৪
নিউজার্সিতে দুর্বৃত্তের গুলিতে মসজিদের ইমামকে হত্যা ইমাম হাসান শরীফ


নিউজার্সির নিউইয়র্ক শহরে একজন মসজিদের ইমামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ৩ জানুয়ারি বুধবার ভোর ৬টায় ফজর নামাজের ঠিক পরে কে বা কারা ‘মসজিদ মুহাম্মদ’-এর ইমাম হাসান শরীফকে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জানা গেছে, মসজিদ গেট থেকে দশ ফুট দূরে পার্কিং লটের ভেতর ইমামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তার কোমরে ও বাম উরুতে কয়েকটি গুলির জখম ছিল। আহত অবস্থায় ইমামকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় দিকে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিউজার্সি পুলিশ বলেছে সাম্প্রতিককালে আমেরিকায় হেইট ক্রাইম আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এই ঘটনাটি হেইট ক্রাইম কিনা এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। সিসি টিভি ক্যামেরা সার্চ করে এক ব্যক্তিকে ওই সময়ের পূর্বে পার্কিং লটে ঢুকতে এবং বের হতে দেখা গেছে। বিস্তারিত তদন্তের পরে মোটিভ সম্পর্কে জানানো হবে বলে পুলিশ বলেছে।

ইমাম হাসান শরীফ কমিউনিটির একজন সুপরিচিত ব্যক্তি। তিনি নিউইয়র্ক লিবার্টি এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এজেন্ট (টিএসএ) হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন