০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:১৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


জিতেছে মেনন হেরেছে ইনু কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৪
জিতেছে মেনন হেরেছে ইনু কাদের সিদ্দিকী


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরেছে কাদের সিদ্দিকী ও হাসানুল হক ইনু। তবে বিপুল ভোটে জিতেছে রাশেদ খান মেনন।
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রাশেদ খান মেনন। বেসরকারিভাবে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শেরে বাংলার নাতী স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৯০ হাজার ৭৭৮ ভোট।   


 মেনন এক চেটিয়া ভোট পেয়েছেন উজিরপুরে। এখানে নৌকা প্রতীক ৮৬ হাজার ৬৫৬ ভোট ও ঈগল প্রতীক ১০ হাজার ৪০ ভোট। বানারীপাড়া উপজেলায় নৌকা প্রতীক ৩৫ হাজার ৫১৯ ভোট ও ঈগল প্রতীক ২১ হাজার ৩৫৭ ভোট পেয়েছে।   
প্রসঙ্গত, বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন।


টাঙ্গাইল ৮ (সখীপুর বাসাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহানের কাছে পরাজিত হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।


অপরদিকে কুষ্টিয়া ২ আসনে জাসদের সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনের কাছে পরাজিত হয়েছেন।  


শেয়ার করুন