০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:১৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা


বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলশ তালা দেয়নি- ডিএমপি কমিশনার
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ব্যারিকেড ও পাহারা নেই
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-১১-২০২৩
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ব্যারিকেড ও পাহারা নেই


বিএনপি কার্যালয়ের দুই পাশের কাটাতারের ব্যারিকেড ও পাহারা সরিয়ে নিয়েছে পুলিশ। গতকাল ১৩ নভেম্বর সোমবার দুপুরের পর পুলিশ সদস্যরা কার্যালয়ে সামনে যেভাবে অবস্থান করছিলো সেটি মঙ্গলবার এখন আর নেই। পুলিশ সদস্যরা কার্যালয়ের লাগোয়া ভিক্টোরিয়া হোটেলের পাশে বসে আছে।


গত ২৮ অক্টোবর রাত থেকে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্ত্র হাতে সারিবদ্ধভাবে পুলিশ সদস্যরা পাহারায় থাকতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে কাটাতারের ব্যারিকেড সরিয়ে নেয়া হয়। ওইসব ব্যারিকেড এখন মতিঝিল মডেল থানার কাছে রাখা হয়েছে। অফিসের সামেন পুলিশ পাহারা সকাল সাড়ে ১০টার পর থেকে নেই, দূরে পুলিশ সরিয়ে নিয়েছে।


আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজে শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিদদ্ধ আহতের দেখার পর সাংবাদিক কাছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলশ তালা দেয়নি, বিএনপি নেতারাই তালা দিয়েছে।

শেয়ার করুন