০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:১৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


জোসেপ বোরেলের বক্তব্যের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একাত্বতা
বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের উদ্বেগ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৩
বিরোধীদলীয়  নেতাকর্মীকে গ্রেপ্তারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের উদ্বেগ


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক ও সিকিউরিটি পলিসি প্রধান এবং ইউরোপীয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বরেলের বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (০৬ নভেম্বর) সকালে ইইউ পররাষ্ট্রবিষয়ক ও সিকিউরিটি পলিসি প্রধানের ওই টুইট পোস্ট করে যুক্তরাষ্ট্র দূতাবাস নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে “আমরাও একমত।”


এর আগের দিন অর্থাৎ ৫ নভেম্বর - বাংলাদেশে হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করায় সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক ও সিকিউরিটি পলিসি প্রধান এবং ইউরোপীয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বরেল। সেই সাথে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করার পাশাপাশি অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় খুঁজে বের করার তাগিদও দিয়েছিলেন তিনি।
রবিবার (০৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) জোসেফ বরেল লিখেছিলেন-


“বাংলাদেশে আট হাজারেরও বেশি বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করায় (আমি) উদ্বিগ্ন। সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক, অংশগ্রহণমূলক নির্বাচনের শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করাটা গুরুত্বপূর্ণ।”

শেয়ার করুন