১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০১:০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সোনালী এক্সচেঞ্জের কর্মকর্তা মফিজ সারওয়ারের ইন্তেকাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৩
সোনালী এক্সচেঞ্জের কর্মকর্তা মফিজ সারওয়ারের ইন্তেকাল মফিজ সারওয়ার


সোনালী ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান নিউইয়র্কের সোনালী এক্সচেঞ্জের সিনিয়র স্টাফ মফিজ সারওয়ার (জাকির) গত ৭ অক্টোবর শনিবার দিবাগত রাতে নিউইয়র্কে তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী এবং মৃদুভাষী জাকির ম্যাসিভ হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। 

জানা যায়, মরহুম মফিজ সারওয়ার জাকির ১৯৯৯ সালের দিকে সোনালী এক্সচেঞ্জে যোগ দেন এবং তার কর্মজীবনে তিনি এক্সচেঞ্জের প্রায় সব শাখায় দায়িত্ব পালন করেছেন। অমায়িক ব্যবহারের অধিকারী ও বিনয়ী স্বভাবের মানুষ জাকির সারওয়ার কাজে যোগদানের অল্পদিনের মধ্যেই দক্ষতার পরিচয় দেন। তার মৃত্যুতে সোনালী এক্সচেঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। গত ৮ অক্টোবর সন্ধ্যায় বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন