১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


আদিলুর রহমানকে ২ বছরের কারাদন্ড
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২৩
আদিলুর রহমানকে ২ বছরের কারাদন্ড


মানবিধার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমানকে ২ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। ২০১৩ সালের এক মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং সংগঠনটির পরিচালক এএসএম নাসিরউদ্দিন এলানকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


আদিলুর রহমান খান ও এএসএম নাসিরুদ্দিন এলানকে ২০১৪ সালের ৬ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশি পদক্ষেপের বিষয়ে বিকৃত তথ্য ও বিকৃত ছবি প্রচার করার অভিযোগে আইসিটি মামলায় (বর্তমানে সাইবার নিরাপত্তা আইন) আসামি করা হয়।


প্রতিবাদ সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অতিরিক্ত বলপ্রয়োগের বিষয়ে অধিকার বাংলাদেশে একটি তথ্য-অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করার পর ২০১৩ সালের ১০ আগস্ট বিশিষ্ট মানবাধিকারকর্মী আদিলুর রহমান খানকে আটক করা হয়। পুলিশ তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর অধীনে মামলা দায়ের করা হয়। পরে ২০১৮ সেটিকে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে প্রতিস্থাপিত করে। আলিনুর ৬২ দিন পুলিশ হেফাজতে ছিলেন, পরে আটক করা ইলান ২৫ দিন পুলিশ হেফাজতে ছিলেন। বৃহস্পতিবার কারাগারে পাঠানোর আগপর্যন্ত দুজনই জামিনে ছিলেন।

শেয়ার করুন