০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:১৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


সিরাজুল আলম খান স্মৃতি রক্ষা পরিষদ উত্তর আমেরিকা গঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৩
সিরাজুল আলম খান স্মৃতি রক্ষা পরিষদ উত্তর আমেরিকা গঠিত সিরাজুল আলম খান স্মৃতি সংসদের নেতৃবৃন্দ


বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনের রূপকার ও নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের স্মৃতি রক্ষা ও সংগ্রামী জীবনকে তুলে ধরার সংকল্পে গত ২৭ আগস্ট সিরাজুল আলম খানের অনুসারীরা নিউইয়র্কের জ্যামাইকার ঢাকা সুইটস রেস্টুরেন্টে সন্ধ্যায় এক আলোচনায় মিলিত হয়। আলোচনা সভায় সর্বসম্মতিতে সিরাজুল আলম খান স্মৃতি রক্ষা পরিষদ উত্তর আমেরিকা নামকরণ করে যুক্তরাষ্ট্রে আগ্রহী সবাইকে নিয়ে বড় পরিসরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ছয় মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় অনেকে তাদের মতামত তুলে ধরেন এবং উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানের শেষের দিকে ডাকসুর সাবেক জিএস ডা. মোস্তাক আহমেদ অনুষ্ঠানে আসেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং স্মৃতি রক্ষার উদ্যোগকে সাধুবাদ জানান।

সিরাজুল আলম খান স্মৃতি রক্ষা পরিষদ উত্তর আমেরিকার আহ্বায়ক কমিটি নিম্নরূপ- আহ্বায়ক ড. মহসিন পাটোয়ারি, যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. মজিবুল হক, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান, সদস্য সচিব শাহাবউদ্দিন, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, অ্যাডভোকেট মজিবুর রহমান, মো. জামান তপন, মোশারফ খান, এ ওয়াই এম জাকারিয়া চৌধুরী, সুবাষ মজুমদার, সরোয়ার  হোসেন, সৈয়দ জুয়েল, মুজাহিদ আনসারী ও আবু তাহের।

শেয়ার করুন