১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ০১:৩৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বাংলাদেশে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ট্রফি প্রদর্শনী
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৩
বাংলাদেশে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ট্রফি প্রদর্শনী


চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসর। ভারত এ টুর্নামেন্টের একক আয়োজক। ১০ বিশ্বসেরা দলের অংশগ্রহণে ৪৮ ম্যাচ শেষে যে ট্রফিটা উঠবে চ্যাম্পিয়ন দলের হাতে, সে ট্রফি এখন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দেশে। অংশ নেওয়া দেশসহ অন্তত ১৯ দেশে প্রদক্ষিণ করবে এ ট্রফি। যার অংশবিশেষ বাংলাদেশে এসেছে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। 

বাংলাদেশে এ ট্রফি কোথায় কোথায় প্রদর্শিত হবে সেটা ঠিক করেছে বিসিবি আগেই। যার প্রথম দিন নিয়ে যাওয়া হয় পদ্মাসেতুতে। ঘণ্টাখানেক ট্রফি রাখা হয়েছিল পদ্মাসেতুর কোলঘেষে ঠিক নিচে। বিভিন্ন মিডিয়ার ফটোগ্রাফাররা বেশ কিছুক্ষণ সময় ধরে তুলেছেন ছবি ও করেছেন ভিডিও। দ্বিতীয় দিন ট্রফি নিয়ে যাওয়া হবে বাংলাদেশ ভ্রমণের দ্বিতীয় দিনে ট্রফিটি নিয়ে যাওয়া হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার সকাল ৯টা থেকে তিন ঘণ্টা জাতীয় নারী ও পুরুষ দলের ক্রিকেটাররা, সাবেক ও বর্তমান আরো ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও সংবাদকর্মীদের প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। 

পরদিন ৯ আগস্ট বুধবার ট্রফিটি দেখার সুযোগ পাবেন আগ্রহী জনসাধারণ। রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বুধবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্দিষ্ট দূরত্বে থেকে ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

তিন দিনের সফর শেষে ১০ আগস্ট বৃহস্পতিবার বিশ্বকাপ ট্রফিটি চলে যাবে কুয়েতে। এর আগে ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে গত ২৭ জুন শুরু হয় বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ। ৮টি দেশ ঘুরে সোমবার প্রথম প্রহরে এটি আসে বাংলাদেশে। 

উল্লেখ্য, এবার বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়া দলগুলো হচ্ছে, স্বাগতিক ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া,বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড। দুর্বল পারফরমেন্স দেখিয়ে বিশ্বকাপের এ মেগা আসরে কোয়ালিফাই করতে ব্যার্থ হয়েছে ওয়েস্টইন্ডিজ। 

এবার প্রতিটা দল রাউন্ডরবীন লিগে খেলবে একে অপরের বিরুদ্ধে। এরপর শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল এরপর। ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

৫ অক্টোবর খেলা শুরু হলেও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে ৭ অক্টোবর। ১০ অক্টোবর তাদের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ ইংল্যান্ড। এ দুটি ম্যাচই হবে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায়। 

এরপর তৃতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে ১৪ অক্টোবর। পরের ম্যাচ ভারতের বিপক্ষে পুনেতে। ওই ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। ২৪ অক্টোবর বাংলাদেশের পরের ম্যাচ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে সে ম্যাচ। 

বাংলাদেশের পরের দুইম্যাচ কোলকাতার ইডেনে। এতে প্রতিপক্ষ নেদারল্যান্ড (২৮ অক্টোবর) ও ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে খেলে এ পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে। ১২ নভেম্বর সে ম্যাচ বাংলাদেশের।

শেয়ার করুন