০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:৫২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


আবারও রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমালো জাতিসংঘ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৩
আবারও রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমালো জাতিসংঘ রোহিঙ্গা ক্যাম্প


বাংলাদেশে বসবাসকারী প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা (রেশন) আবারও কমিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। তহবিলের অভাবে সহায়তা কমাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ নিয়ে তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো বরাদ্দ কমানো হলো।

ডব্লিউএফপির মুখপাত্র কুন লি এএফপিকে জানিয়েছেন, রেশন আগামী ১ জুন থেকে প্রতি মাসে ১০ ডলার থেকে কমিয়ে ৮ ডলার করা হবে। এর আগের ঘোষণায় পূর্ণাঙ্গ মাসিক বরাদ্দ ১২ ডলার থেকে কমিয়ে ১০ ডলার করা হয়েছিল। তিনি বলেন, পূর্ণাঙ্গ রেশন সরবরাহ অব্যাহত রাখতে হলে জরুরিভাবে ৫৬ মিলিয়ন ডলার প্রয়োজন।

শিবিরের অভ্যন্তরে রোহিঙ্গা যুব সমিতির প্রধান খিন মং এএফপিকে বলেন, খাদ্য কমানোর নতুন সিদ্ধান্ত বিস্ময়কর এবং এর ফলে রোহিঙ্গা শিবিরে ক্ষুধা ছড়িয়ে পড়বে। এটি জাতিসংঘের একটি লজ্জাজনক পদক্ষেপ এবং সিদ্ধান্তটি রাজনৈতিক। তহবিল কাটছাঁটের এই ঘোষণা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চক্রান্ত বলে মনে করেন তিনি।

ত্রাণকর্মীরা জানিয়েছেন, প্রথম তহবিল কাটছাঁটের ঘোষণার পর থেকে রোহিঙ্গা শিবিরে ইতোমধ্যে অপুষ্টি ছড়িয়ে পড়েছে। নতুন ঘোষণায় শিবিরের নিরাপত্তা পরিস্থিতি আরো খারাপ করে তুলতে পারে বলে তাদের শঙ্কা।

শেয়ার করুন