১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


৩৬ বছর পর বিশ্বকাপের টিকেট পেল কানাডা
এস ই কবীর, কানাডা থেকে
  • আপডেট করা হয়েছে : ২৮-০৩-২০২২
৩৬ বছর পর বিশ্বকাপের টিকেট পেল কানাডা বিশ্বকাপের টিকিট নিশ্চিতকরন ম্যাচে জয় নিয়ে এভাবেই শুন্যে ভেসে উড়ছে যেন কানাডিয়ান ফুটবল : ছবি সংগৃহীত


৮৬'র পর ২০২২!  দীর্ঘ ৩৬ বছর পর আবার বিশ্বকাপ ফুটবলের টিকিট কাটলো কানাডা। আগের ম্যাচে কোস্তারিকার কাছে অপ্রত্যাশিত হারের পর কিছুটা টেনশনে পড়ে গিয়েছিলো মেপল লিফ জার্সিধারীরা। নাহ। আর কোন অঘটন নয়। প্রত্যাশিত জয় দিয়েই কাতার ফ্লাইট নিশ্চিত করেছে কানাডা। রোববার টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচে জ্যামাইকাকে ৪-০ গোলে হারায় জন হার্ডম্যানের শিষ্যরা।


খেলার প্রধমার্ধের কানাডা ১৩, ৪৪ মিনিটে গোল করে স্পষ্ট প্রধান্য বিস্তার করে রাখে তারা ম্যাচে। এরপর ম্যাচের শেষের দিকে পরপর অর্থাৎ ৮২ ও ৮৮ মিনিটে আরো দুই গোল অর্থাৎ চার গোল সহজ জয় নিশ্চিত করে। গোলগুলো করেছিলেন  লারিন,বুকানন,হোলেট আর মারিয়াপ্পে করেন আত্মঘাতী । ম্যাচ শেষে কানাডার বিভিন্ন শহর উৎসবের নগরিতে পরিণত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উৎসব চলছিল। 


এর আগে বাছাইপর্বের শুরু থেকেই কানাডা ছিল অদম্য। প্রথম আর দ্বিতীয় পর্বে মেপল লিফ জার্সিধারীরা ছিল অপ্রতিরোধ্য। পয়লা ম্যাচে বরমুডাকে ৫-১ গোলে উড়িয়ে, পরের ম্যাচেই কেইম্যান আইল্যান্ডকে গুড়িয়ে দেয় ১১-০ গোলে!পরের দুই ম্যাচেও কানাডার জয়ে কাঁটা বিছাতে পারেনি অরুবা আর সুরিনাম। সহজ জিত তাদের বিপক্ষেও যথাক্রমে ৭-০ ও ৪-০ গোলে। পরের পর্বে পাত্তা পায়নি হাইতি।


দুই লেগে কানাডা তাদের জালে বল জড়িয়েছে ৪ বার। হাইতি হেরেছে ১ ও ৩ গোলে। হোম এন্ড অ্যাওয়ের ৮ দলের চুড়ান্ত পর্বেও না হারা মনোভাব অব্যাহত ছিল। আমেরিকা ও মেক্সিকোর সাথে প্রথম লেগে ১-১ গোলে ড্র করলেও,পরের লেগেই দুই জায়ান্হন্ডটকে হারায় ২-০ ও ২-১ গোল।হন্ডুরাসকে এক ম্যাচ হারালেও (২-০) ড্র হয়(১-১) অন্যটি।দুই লেগেই এল সালভাদরকে কানাডা ডুবিয়েছে ৩-০ আর ২-০ গোলে।অন্যদিকে জ্যামাইকার সাথে গোলশুন্য ড্র করলেও সহজ জয় পায় পানামার বিপক্ষে। কানাডা জেতে ৪-১ গোলে।


শেয়ার করুন