০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:৪২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


আসেফ বারী লায়ন্স ডিস্ট্রিক্ট ২০ আর ২-এর ২য় ভাইস গভর্নর নির্বাচিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২৩
আসেফ বারী লায়ন্স ডিস্ট্রিক্ট ২০ আর ২-এর ২য় ভাইস গভর্নর নির্বাচিত আসেফ বারী টুটুল ও মুনমুন হাসিনা বারী


নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী লায়ন্স ডিস্ট্রিক্ট ২০ আর-২-এর ২য় ভাইস গভর্নর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ডেলিগেটদের ভোটে নির্বাচিত হয়েছেন। আপস্টেট বাফেলোর ‘বাফেলো কনভেনশন সেন্টারে ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল তিন দিনব্যাপী ৯৯তম নিউইয়র্ক স্টেট মাল্টিপল ডিস্ট্রিক্ট বার্ষিক লায়ন্স কনভেনশনে এই নির্বাচন সম্পন্ন হয়। নিউইয়র্ক স্টেটের বিভিন্ন লায়ন্স ক্লাবের পাঁচ শতাধিক প্রতিনিধি এবারের কনভেনশনে অংশ নিয়েছিলেন। কনভেনশনে বাংলাদেশি লায়ন্স ক্লাবের ১৪ জন লায়ন সদস্য অংশ নিয়েছেন।

ডিস্ট্রিক্ট ২০ আর-২-এর ২য় ভাইস গভর্নর পদে নির্বাচনে ৩৭টি ক্লাবের ৭৯ জন ডেলিগেট ভোটে অংশ নিয়েছেন। কুইন্স, ব্রঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ডের বিভিন্ন ক্লাব ডেলিগেটরা এই কনভেনশনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ২০২৩ ও ২০২৪ কার্য বছরের জন্য নেতা নির্বাচন করেছেন। 

কনভেনশনের শেষ দিন ৩০ এপ্রিল সকালে লায়ন্স মাল্টিপল ডিস্ট্রিক্টের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং দুপুরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচনে জেলা গভর্নর (নির্বাচিত) পদে লায়ন রেমন্ড স্মিথ, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (নির্বাচিত) পদে লায়ন টেরি প্যালাদিনি, ২য় ভাইস গভর্নর হিসেবে লায়ন আসেফ বারী নির্বাচিত হয়েছেন।

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের লায়ন আসেফ বারী টুটুলসহ যোগদানকারী প্রতিনিধিদলে ছিলেন, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ, বর্তমান প্রেসিডেন্ট লায়ন আহসান হাবীব, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মুনমুন হাসিনা বারী, সেক্রেটারি লায়ন হাসান জিলানী, ট্রেজারার লায়ন মশিউর রহমান মজুমদার, লায়ন এ কে এম রশিদ, লায়ন নুরুল আজিম, লায়ন সাইফুল ইসলাম, লায়ন মোহাব্বত আকন, লায়ন আলমগীর খান আলম, লায়ন আবদুর রশীদ বাবু, লায়ন গোলাম এন হায়দার মুকুট প্রমুখ।

লায়ন আসেফ বারী এই বিজয়ে সহযোগিতার জন্যে ক্লাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা এবং দায়িত্ব পালনে নিজেদের ক্লাবসহ বিভিন্ন সহযোগী লায়ন্স ক্লাবের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন