০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৪:৫৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জ্বালানি সংকটের জন্য দায়ী ড. ইউনূস
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৬
জ্বালানি সংকটের জন্য দায়ী ড. ইউনূস সংবাদ সম্মেলনে বাম ঐক্যের নেতৃবৃন্দ


গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে ২৬ আগস্ট মঙ্গলবার গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয় ২২/১, তোপখানা রোড, শিশু কল্যাণ ভবন, ৬ষ্ঠ তলা, ঢাকায় “বিদ্যমান জ্বালানি সংকট সমাধানে গণমুখী সিদ্ধান্ত গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন” অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের উপস্থিত থাকেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সভাপতি কমরেড হারুন চৌধুরী ও সাধারণ সম্পাদক কমরেড খান মোঃ নুরে আলম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আলী হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র চেয়ারম্যান মনির হোসেন ও মহাসচিব আমানত উল্লা আমান, যুগ্ম মহাসচিব ফরহাদ রেজা, আইন সম্পাদক বজলুর রহমানসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ বলেন, দুর্নীতিবাজ জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদচ্যুত করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে। নেতৃবৃন্দ বলেন, জ্বালানি সংকটের জন্য দায়ী ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। জনদুর্ভোগ লাঘবে এই জ্বালানি সংকট সমাধানের জন্য দ্রুত কার্যকরি ভূমিকা নিতে হবে বর্তমান তারেক রহমানের সরকারকে।

শেয়ার করুন