০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন
জাহাঙ্গীর আলমের করা রিট সরাসরি খারিজ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৩
জাহাঙ্গীর আলমের করা রিট সরাসরি খারিজ


গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে সাবেক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।  

তার মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে গতকাল রোববার রিট করেন জাহাঙ্গীর আলম। শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রিট খারিজ করে আদেশ দেন। 

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহন অনুষ্টিত হবে। তবে নির্বাচনে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করে গত ৩০ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা ও আপিল খারিজ করে ৪ মে বিভাগীয় কমিশনারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে গতকাল রিট করেন জাহাঙ্গীর আলম। আজ  সে রিটের ওপর শুনানি হয়।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।  


শেয়ার করুন