০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:৫৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৫-২০২৩
জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক আকবর হায়দার কিরণ, কাজী মন্টু ও কামরুল ইসলাম চৌধুরী


জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আর নেই। গত ২ মে মঙ্গলবার রাত সাড়ে আটটায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাাহী রেখে গেছেন। বাংলাদেশে পরিবেশ সাংবাদিকতার পথিকৃৎ কামরুল ইসলাম চৌধুরী ১৯৬০ সালের ৩০শে ডিসেম্বর নোয়াখালীর সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। গত ডিসেম্বরে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে বার্তা সম্পাদক হিসেবে অবসর নেন। এর আগে তিনি দীর্ঘদিন দৈনিক সংবাদে কাজ করেন। ৩ মে বুধবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ির নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নিউ ইয়র্কে তাঁর প্রয়াণের খবরে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। কামরুল ইসলামের অন্যতম পথিকৃৎ, বিশিষ্ট সাংবাদিক কাজী মন্টু ও তাঁর বিচিত্রার বন্ধু আকবর হায়দার কিরন গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন