০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:২৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


অসীম প্রত্যাশা নিয়ে আসে বৈশাখ
সুলতানা রিজিয়া
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
অসীম প্রত্যাশা নিয়ে আসে বৈশাখ


এইতো চলে গেলো শীতের পৌষালি দিন

সবুজ ঘাসের বুকে শিশিরের মুক্তো হাসি,

ফাগুনের বিদায় ণে বিষন্ন কোয়েল ঝিমোয় একাকী-

নিঃসীম দিগন্তরেখায় উড়ে যায় অতিথি পাখি

প্রখর রৌদ্রে পুড়ে সবুজ পল্লব, বাংলার কারুকাজ।


এসো হে বৈশাখ, এসো এসো-

বাঙালির প্রাণে বাজে

নতুনের আগমনী সংগীত

প্রভাতের আবির আলোয় বসে বৈশাখী মেলা-

বাঙালির চিরন্তন জলছবি ফুটে ওঠে

রমণীর এলোচুলে, শাড়ির আন্দোলিত আঁচলে।

টেপা পুতুল, খৈ-মুড়ি, পাতার বাঁশির তানে

সচকিত মেলায় আনন্দের চড়কী ঘোরে

খরাতাপিত বাউরি বাতাস সন্তরায় আদিগন্ত।


চৌচির ফসলের মাঠ, হাঁটুজলে জল নেই

দারুণ খরায় জল চাই জল, তৃষিত প্রাণ উচাটন

উদ্বাহু জনতার কণ্ঠ নিসৃত হাহাকার

আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই-

কৃষকের উদাস দৃষ্টি ছুঁয়ে রয় ধোঁয়াশা দিগন্তে 

ঈশান কোণে মেঘের বুক চিড়ে ঝলকায় বিদ্যুত,

গগনব্যাপী বাজে ডম্বুরু, বৈশাখী ঝড়ে উড়ে যায়

ধুলির ধূসরতা, বিগত বছরের জঞ্জাল।


নূপুরের তালে ঝরে অঝোর বৃষ্টির গান-

স্নিগ্ধ স্নাত বৃ তরুলতা, জলজ মৃত্তিকার

বুক ফুঁড়ে মাথা তোলে নব কিশলয়,

নতুন প্রত্যয়ে ঘুরে দাঁড়ায় বাঙালি

বুকে তার ধ্বনিত হয় বারংবার

এসো হে বৈশাখ, এসো এসো-


শেয়ার করুন