০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৮:৫৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ট্রাম্প বললেন- যুক্তরাষ্ট্রের ইতিহাসে আমি সবচেয়ে নিষ্পাপ মানুষ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২৩
ট্রাম্প বললেন- যুক্তরাষ্ট্রের ইতিহাসে আমি সবচেয়ে নিষ্পাপ মানুষ সমাবেশে বক্তব্য রাখছেন ট্রাম্প


গ্রেফতার হতে পারেন-এমন ইঙ্গিত দেওয়ার সপ্তাহখানেক পর প্রথম প্রকাশ্যে এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওয়াকোর একটি বিমানঘাঁটিতে অনুষ্ঠিত সমাবেশে হাজারো সমর্থকের সামনে বক্তব্য দেন তিনি। এ সময় নিজেকে দেশের ইতিহাসে সবচেয়ে নিষ্পাপ মানুষ বলে দাবি করেন ট্রাম্প। 

সমাবেশে ২০২১ সালের জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর থেকে তাকে যন্ত্রণা দিয়ে যাওয়া তদন্ত সংস্থাগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ দেওয়ার অভিযোগের বিষয়ে নিউইয়র্ক সিটির তদন্তকে অইমানজনক বলে অভিহিত করেছেন তিনি। 

ট্রাম্প বলেন, ওয়াশিংটন ডিসির ‘অবিচার মন্ত্রণালয়ের’ পৃষ্ঠপোষকতা ও নির্দেশনায় নিউইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আমার বিরুদ্ধে এমন একটি বিষয় নিয়ে তদন্ত করছে, যেটি কোনো অপরাধ নয়, অপকর্ম নয়, কোনো ঘটনাও নয়। নিজেকে দেশের ইতিহাসের সবচেয়ে নিষ্পাপ মানুষ দাবি করে ট্রাম্প তার ব্যক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক জীবনের প্রতিটি অংশকে উল্টেপাল্টে এবং ছিন্নবিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন। 

শেয়ার করুন