০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৩:৪০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জেবিএর কর্মকর্তাদের মতবিনিময়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০১-২০২৪
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জেবিএর কর্মকর্তাদের মতবিনিময় পুলিশ কর্মতকর্তাদের ফুলেল অভিনন্দন


বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় পুলিশ প্রিসেক্টে নতুন তিন কর্মকর্তা যোদ দিয়েছেন। নতুন কর্মস্থলে যোগ দেওয়া পুলিশ কর্মকর্তা হলেন, ১০৭-এর কমান্ডিং অফিসার মো. ট্যাংকস, ১০৩ কমান্ডিং অফিসার রেলফ এ ক্লিমেন্ট ও ১০৭-এর কমান্ডিং অফিসার ভিক্টোরিয়া। এই কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে জ্যামাইকা বাংলাদেশ সোসাইটি। সেই সঙ্গে এই কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গত ৩ ডিসেম্বর জ্যামাইকার ১৭০-১৮এ হিলসাইডের গোল্ডেন এইজ হোম কেয়ারে এই মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেয়াজ।

অনুষ্ঠানের শুরুতেই তিন পুলিশ কর্মকর্তাকে ফুলের গুচ্ছ দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ। তিন পুলিশ অফিসারকে অভিনন্দন ও জ্যামাইকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেবিএসের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব, উপদেষ্টা মোহাম্মদ আলী, অ্যাডভোকেটমুজিবুর রহমান, সহ-সভাপতি রীনা সাহা, কমিউনিটির বিশিষ্ট সমাজসেবক রুবাইয়া রহমান, সাংগঠনিক সম্পাদক মো: বদরুদ্দোজা, সাংবাদিক ও ইসলামিক চিন্তাবীদ মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।

সভাপতির বক্তব্যে শাহ্ নেওয়াজ জ্যামাইকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নিরাপত্তাসহ জনজীবনের বিভিন্ন বিষয়গুলো সংবর্ধিত তিন পুলিশ কর্মকর্তার কাছে তুলে ধরেন। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে জ্যামাইকা এখন একটি গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। তাই এখানকার মানুষের জীবনমানের উন্নয়ন ও নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। তিনি জ্যামাইকাবাসীর সার্বিক নিরাপত্তার দিকটি দেখার জন্য কমান্ডিং পুলিশ অফিসারদের আহ্বান জানান। এ সময় শাহ্ নেওয়াজ সংগঠনের পক্ষ থেকে জ্যামাইকার গুরুত্বপূর্ণ রাস্তা ও ফুটপাতগুলো পরিস্কার রাখার প্রতিশ্রুতি দেন।

জ্যামাইকায় দিন দিন উঠতি যুবকদের মাদকাসক্ত হওয়ার বিষয়টি তুলে ধরে রাব্বী সৈয়দ বলেন, খুব দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে। তিনি পুলিশ অফিসারদের এ বিষয়টি দেখার আহ্বান জানান।

সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব তার বক্তব্যে জ্যামাইকার ট্রাফিক জ্যাম মুক্ত করতে কার্যকরি ব্যবস্থা গ্রহণ, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের কথা তুলে ধরেন।

সংগঠনের অন্য সদস্যরা এলাকার বিভিন্ন সমস্যা ও এর সমাধানের কথা তুলে ধরে বলেন, পুলিশ বিভাগসহ আমাদের সবাইকে জ্যামাইকার কল্যাণের জন্য এগিয়ে আসতে হবে।

দুই এলাকার কমান্ডিং তিন পুলিশ অফিসার জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বক্তাদের কথা শুনে, তুলে ধরা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। যে কোনো সমস্যা দেখা দিলে তারা তাদের বক্তব্যে সঙ্গে সঙ্গে ৯১১ কল করার পরামর্শ দেন। সেই সঙ্গে তারা জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ও জ্যামাইকাবাসীর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সদস্য, পুলিশ বিভাগের সদস্য ছাড়াও সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, মাকসুদুল হক চৌধুরী, সাদমান নেওয়াজ, আবু বকর সিদ্দিক, জেমিনি সম্পাদক বেলাল আহমেদ, সাংবাদিক মোস্তফা অনিক রাজসহ জ্যামাইকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন