১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৪২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


নদীকে মেরে নগরায়ন চাইনা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৩-২০২৩
নদীকে মেরে নগরায়ন চাইনা


আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র আয়োজনে অব¯’ান কর্মসূচিতে বক্তারা বলেন,যারা নদীগুলোকে দখল ও দূষণের মাধ্যমে গ্রাস করছে তাদের আইনের আওতায় এনে বিাচর করতে হবে। আগে নদী তার পরে নগরায়ন। তিনি বলেন নদীকে মেরে নগরায়ন চাইনা।

মঙ্গলবার সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকায় ‘জীবন্ত সত্ত্বা হিসেবে নদীর অধিকার নিশ্চিত করার দাবিতে র‌্যালী ও বুড়িগঙ্গায় অব¯’ান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহ-আয়োজক ছিলেন বিআইডব্লিউটিএ, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, গ্রীনভয়েস, জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা।


বাপা’রযুগ্ম সম্পাদক মিহির বিশ^াস এর সভাপতিত্বে এবংযুগ্ম সম্পাদক আলমগীর কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুলকাদের। এতে উপ¯ি’ত থেকে বক্তব্য রাখেন বাপা’রসাধারণ সম্পাদক, শরীফজামিল, বাপানদী ও জলাশয় কর্মসূচি কমিটির সদস্য সচিব ড. হালিম দাদ খান, বাপা নির্বাহী সদস্য ইবনুল সাঈদ রানা, আব্দুল করিম কিম, সচেতন নাগরিক সমাজের সভাপতি জাহাঙ্গীর আদেল, বিআইডব্লিউটিএ’রসুপারভাইজার সেলিম হোসেন, বাপা সদস্য হাজি আনছার আলী এবং গ্রীন ভয়েস জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা সভাপতি আতকিয়া জাহান সহ অংশগ্রহণকারী সংগঠন সমূহের প্রতিনিধিবৃন্দ। 

উদ্বোধনী বক্তব্যে ড. মোহাম্মদ আব্দুল কাদের বলেন দেশের নদী রক্ষায় এখনি যথাযথ পদক্ষেপ না নিলে দেশের নদী গুলো বিলীন হয়ে যাবে। তিনি বলেন দেশে নদী রক্ষার অনেক আইন আছে, কিš‘ তা বাস্তবায়নের ঘাটতি রয়েছে। দেশের নদী উন্নয়নের প্রকল্পগুলো সঠিক ভাবে বাস্তবায়ন হ”েছনা সেই জন্য সরকারের পাশাপাশি বাপাসহ দেশের পরিবেশবাদী সংগঠন গুলো কে কাজ করতে হবে। 


সভাপতির বক্তব্যে মিহির বিশ^াস বলেন, যারা নদীগুলোকে দখল ও দূষণেরমাধ্যমে গ্রাস করছে তাদের আইনের আওতায় এনে বিাচর করতে হবে। আগে নদী তার পরে নগরায়ন। তিনি বলেন নদীকে মেরে নগরায়ন চাইনা। বুড়িগঙ্গার দূষণের ভয়াবহতা কত তা দেখার জন্য তিনি মন্ত্রী পরিষদের সদস্যদের বুড়িগঙ্গা নদীতে জাহাজের উপরে একটি সভা করার দাবী জানান।  


বাপা’রসাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, নদীকৃত্য দিবসের অর্থ হ”েছ নদীর জন্য কিছুকরা। নদীকেবাঁচানো মানে নিজেকে বাঁচানো। 

এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আঞ্চলিক শাখার উদ্যোগে আজ ১৪ই মার্চ ২০২৩, বগুড়া, চাটমোহর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ভালুকা, মোংলা, হবিগঞ্জ ও মহেশখালীতে ভিন ্নভিন্ন ইস্যুতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।



শেয়ার করুন