১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০২-২০২৩
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই খালেদা জিয়া/ছবি সংগৃহীত


বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বের ন্যায় আছে বলে জানানো হয়েছে। তার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।

স্বাস্থ্য পরীক্ষা শেষে গত রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। রাত সোয় ৭টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপি চেয়ারপারসন রাত সোয়া ৮টায় বাসায় ফেরেন।  বিকাল সোয়া ৪টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যান। দুই ঘন্টা সেখানে বিভিন্ন পরীক্ষা শেষ করে বিএনপি চেয়ারপারসন বাসায় পৌঁছান রাত ৮টা ২২ মিনিটে

‘ফিরোজা’র গেইটের সামনে সাংবাদিকদের ব্রিফিঙে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘‘স্বাস্থ্য পরীক্ষার জন্যে মেডিকেল বোর্ডের চিকিতসকদের পরামর্শক্রমে এ্ভারকেয়ার হাসপ্তাালে ম্যাডাম গিয়েছিলেন। সেখানে বিভিন্ন ধরনে যেসব পরীক্ষা করা দরকার সেগুলো করা হয়েছে। ওই পরীক্ষার রিপোর্ট কালকে নাগাদ পাওয়া যেতে পারে। তারপরে চিকিতসকরা বসে পরবর্তিতে ম্যাডামের চিকিতসার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।”

বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘‘ উনি আগের মতোই আছেন। শারীরিক অবস্থা পূর্বের ন্যায় আছে। অবস্থার তেমন কোনো পরিবর্তন হয় নাই।”

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল চিকিতসকের অধীনে খালেদা জিয়া চিকিতসাধীন আছেন। 

সর্বশেষ গতবছরের ১১ জুন এভারকেয়ার হাসপাতাল খালেদা জিয়ার হৃদপিন্ডের ব্লক অপসাররণ করে একটি স্টেন্ট বসানো হয়েছিলো।

৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদপিন্ডে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এজন্য ২০২১ সালের এপ্রিলে গুলশানের বাসা ‘ফিরোজায়’ করোনায় আক্রান্ত হওয়ার পর অসুস্থতা নিয়ে তাকে ৬ বার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিতসা নিতে হয়েছে।


শেয়ার করুন