০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


শহীদ তৌহিদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০২-২০২৩
শহীদ তৌহিদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত


শহীদ তৌহিদের ৯ম মৃত্যু বার্ষিকীতে যুক্তরাষ্ট্র শহীদ তৌহিদ স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মিলাদ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি ছিলেন। সংগঠনের সভাপতি আহসান উল্লাহ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিন সবুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, যুক্তরাষ্ট্র শহীদ তৌহিদ স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী কমিটির সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির হোসেন চৌধুরী, পেনসিলভেনিয়া বিএনপির সভাপতি শাহ ফরিদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সঈদ আহম্মেদ, বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ।

সভায় বক্তারা বলেন, শহীদ তৌহিদের রক্ত বৃথা যাবে না। বিএনপি ক্ষমতায় এলে এর বিচার করা হবে। তারা আরো বলেন, এই স্বৈরচারি শেখম হাসিনা সরকারের পদত্যাগে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া এই সরকারকে পদত্যাগ করানো সম্ভব নয়। তাই ঐক্যবদ্ধ থেকে দেশে এবং প্রবাসে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

শেয়ার করুন